Logo
Logo
×
   

Advertisement

ডাক্তার আছেন

কেন বড় কোমরের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:৫৩ পিএম

কেন বড় কোমরের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি

Advertisement

আপনার শরীরের ওজন বা বিএমআইয়ের চেয়ে কোমরের মাপ অনেক সময় গুরত্বপূর্ণ সংকেত দিতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, যাদের কোমরের মাপ বেশি তাদের হৃদরোগের ঝুঁকি বেশি; এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। 

ক্রস কোহার্ট কোলাবেরশনের গবেষকরা ১৫টি দীর্ঘমেয়াদী চিকিৎসায় অংশগ্রহণকারী ২ লাখ ৬০ হাজার মানুষকে প্রায় ২০ বছর ধরে পর্যবেক্ষণ করছেন। জার্নাল অব দ্য অ্যামেরিকান কলেজ অব কার্ডিওলজিতে প্রকাশিত এই গবেষণায় দেখা গিয়েছে, বিএমআইয়ে নরমাল ওজন বা অতিরিক্ত ওজনের শ্রেণিবদ্ধ কিছু মানুষের পেটে উল্লেখযোগ্যভাবে চর্বি পাওয়া গিয়েছে। 

বিএমআই পেটে জমা চর্বির ঝুঁকি নির্ণয় করতে পারে না

বিশেষজ্ঞদের মতে, বিএমআই শুধুমাত্র একজন ব্যক্তির ওজনের সঙ্গে উচ্চতার তুলনা করে কিন্তু তার শরীরের কোথায় চর্বি জমা হচ্ছে তা নির্ণয় করতে পারে না। পেটের ভেতরে চর্বি জমা এমনকি অন্যান্য অঙ্গে চর্বি মানুষের জন্য বিপদ সংকেত হতে পারে। এটি প্রদাহ, রক্ত সঞ্চালন এবং রক্তনালীর সঙ্গে সর্ম্পকিত। 

গবেষকরা বলছেন, শুধুমাত্র বিএমআই না দেখে, শরীরে চর্বির মাত্রা কতটুকু আছে তা নির্ণয় করতে পারলে হার্টের রোগ নির্ণয় সম্ভব। 

গবেষণায় বেশ কিছু হার্টের রোগীর পরীক্ষা করা হয়েছে। যেমন- হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, স্ট্রোক। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের বিএমআই স্বাভাবিক তাদের মধ্যেও হার্টের সমস্যা রয়েছে।

গবেষণার কিছু সীমাবদ্ধতা

গবেষণায় গবেষকরা কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। অংশগ্রহণকারীর শারীরিক কার্যকলাপ, খাদ্যাভাস বা জিনগত কারণে স্থুলতার এমন কোনো পরিপূরক তথ্য ছিল না। শুধু একবার তাদের কোমর এবং কোমর থেকে নিতম্বের একটি রেশিও করা হয়েছিল। এ কারণে পুরোপরিভাবে বলা যায় না কিভাবে পেটের চর্বি সময়ের সঙ্গে সঙ্গে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বা প্রভাবিত করে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম