Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

কোমোথেরাপি ছাড়াই অগ্ন্যাশয়ের ক্যানসার নিয়ন্ত্রণের নতুন ওষুধ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

কোমোথেরাপি ছাড়াই অগ্ন্যাশয়ের ক্যানসার নিয়ন্ত্রণের নতুন ওষুধ

Advertisement

অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় কোমোথেরাপি ও জটিল অস্ত্রোপাচারের বিকল্প হিসেবে নতুন একটি ওষুধ নিয়ে কাজ করছেন গবেষকরা । তাদের দাবি, ট্যাবলেট আকারের এই ওষুধ ক্যানসার কোষের বৃদ্ধি কমানোর পাশাপাশি রোগীর বেঁচে থাকার সময় বাড়াতেও সাহায্য করতে পারে । 

‘ডারাশোনরাসিভ’ নামের ওষুধটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান রেভিলিইশন মেডিসিনস। প্রতিষ্ঠানটির দাবি, ক্যানসার কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখা নির্দিষ্ট প্রোটিনকে লক্ষ্য করে কাজ করবে ওষুধটি । জটিল পর্যায়ে ক্যানসারে রোগীর অবস্থা নিয়ন্ত্রণে এটি সহায়ক হতে পারে । ওষুধটিকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও(এফডিএ) অনুমোদন দিয়েছে ।

অগ্ন্যাশয়ের ক্যানসার কোষের বৃদ্ধি ও বিস্তারে ‘আরএএস’ নামের প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । নতুন ওষুধটি প্রোটিনের কার্যকারিতা কমিয়ে ক্যানসার কোষের বৃদ্ধি ও বিভাজন ধীর করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা । ফলে কিছু রোগীর ক্ষেত্রে কোমোথেরাপির প্রয়োজন ও কমতে পারে ।

অগ্ন্যাশয়ের ক্যানসারের সবচেয়ে আক্রমণাত্মক ধরণগুলো একটি হলো ‘প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা’। এই ক্যানসার সহজে শুরুতে ধরা পড়ে না এবং শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গবেষকদের মতে, নির্দিষ্ট কিছু জিনের মিউটেশন এর বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে ।

ক্লিনিক্যাল ট্রায়ালে নতুন ওষুধটি ব্যবহার করে গবেষকরা ক্যানসার কোষের বৃদ্ধি ধীর হওয়ার প্রমাণ পেয়েছে । একই সঙ্গে রোগীদের বেচে থাকার সময়ও বাড়ার ইঙ্গিত মিলেছে । তবে ক্যানসারের চিকিৎসায় ওষুধটির প্রকৃত কার্যকারিতা ও দীর্ঘমেয়াদী সুফল সম্পর্কে আরো গবেষণা প্রয়োজন । 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রতি ৮টি ক্যানসারের একটি সংক্রমণজনিত, ঝুঁকি কমাতে করণীয় জানালেন ভারতীয় চিকিৎসক

প্রতি ৮টি ক্যানসারের একটি সংক্রমণজনিত, ঝুঁকি কমাতে করণীয় জানালেন ভারতীয় চিকিৎসক

বাঁচতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ঘ্য

বাঁচতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ঘ্য

যেসব কারণে বাড়তে পারে পেটের ক্যানসারের ঝুঁকি, প্রতিরোধে করণীয়

যেসব কারণে বাড়তে পারে পেটের ক্যানসারের ঝুঁকি, প্রতিরোধে করণীয়

পুরুষদের ‘প্রোস্টেট ক্যানসার’, কোন বয়সের পর নিয়মিত পরীক্ষা জরুরি

পুরুষদের ‘প্রোস্টেট ক্যানসার’, কোন বয়সের পর নিয়মিত পরীক্ষা জরুরি

দেশে বাড়ছে অল্প বয়সে আকস্মিক মৃত্যু, নেপথ্যে যে ৫ কারণ

দেশে বাড়ছে অল্প বয়সে আকস্মিক মৃত্যু, নেপথ্যে যে ৫ কারণ

স্তন ক্যানসার কি শুধু টিউমার হলেই হয়? জানুন অন্যান্য লক্ষণ ও সতর্কতা

স্তন ক্যানসার কি শুধু টিউমার হলেই হয়? জানুন অন্যান্য লক্ষণ ও সতর্কতা

আরও পড়ুন

হজমের সমস্যা দূর করতে খাদ্যতালিকায় রাখতে হবে যে ৩ ফল

হজমের সমস্যা দূর করতে খাদ্যতালিকায় রাখতে হবে যে ৩ ফল

প্রতি ৮টি ক্যানসারের একটি সংক্রমণজনিত, ঝুঁকি কমাতে করণীয় জানালেন ভারতীয় চিকিৎসক

প্রতি ৮টি ক্যানসারের একটি সংক্রমণজনিত, ঝুঁকি কমাতে করণীয় জানালেন ভারতীয় চিকিৎসক

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা

ডেঙ্গু মানেই প্লেটলেট আতঙ্ক নয়, যে লক্ষণগুলো বাঁচাতে পারে জীবন

ডেঙ্গু মানেই প্লেটলেট আতঙ্ক নয়, যে লক্ষণগুলো বাঁচাতে পারে জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম