Logo
Logo
×
   

Advertisement

ডাক্তার আছেন

ওজন কমানোর ওষুধ সেবনে চুল পড়ার ঝুঁকি!

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

ওজন কমানোর ওষুধ সেবনে চুল পড়ার ঝুঁকি!

Advertisement

ওজন কমানোর ওষুধ পুরুষদের বংশগত চুল পড়ার ঝুঁকি বাড়াতে পারে বলে একটি নতুন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্কের এন ওয়াইইউ ল্যানগন হেলথের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি ৩ সেপ্টেম্বর জার্নাল অব ইনভেস্টিগেটিভ ডার্মাটোলজিতে অনলাইনে প্রকাশিত হয়। 

গবেষকদের দাবি, এটিই প্রথম গবেষণা যেখানে জিএলপি-১ কার্যক্রমের সঙ্গে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার জেনেটিক সম্পর্ক শনাক্ত করা হয়েছে।

গবেষকরা কী দেখেছেন?

গবেষণায় বলা হয়েছে, যেসব পুরুষের বংশগতভাবে চুল পড়ে টাক হয়ে যাওয়ার প্রবণতা আগে থেকেই রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধের ঝুঁকি প্রায় ৭ শতাংশ বেশি হতে পারে। গবেষকরা জেএলপি ১ আর জেন নিয়ে পরীক্ষা করেন। এই জিন শরীরে GLP-1 receptor protein এর মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এরপর তারা পুরুষদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জেনেটিক মার্কারের সঙ্গে GLP-1R এর কার্যক্রম তুলনা করেন। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া হলো বংশগত এক ধরনের চুল পড়া, যা সাধারণত মাথার সামনের অংশ ও মাথার ওপরের দিকে নির্দিষ্ট প্যাটার্নে চুল পাতলা হয়ে যাওয়ার মাধ্যমে দেখা দেয়।

গবেষকরা চুল পড়ার সঙ্গে সম্পর্কিত আরো কিছু সম্ভাব্য কারণও মূল্যায়ন করেন। এর মধ্যে ছিলো ইনসুলিন রেজিস্ট্যান্স এবং টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া। এসব বিষয় বিবেচনায় নেওয়ার পরও GLP-1 এর কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত ৭ শতাংশ বাড়তি ঝুঁকির কোনো পরিবর্তন হয়নি। 

তাহলে GLP-1 খেলেই কি পুরুষের টাক পড়বে?

গবেষণাটি মূলত বলছে, যাদের আগে থেকেই জেনেটি প্রিডিজপজিশন আছে, তাদের ক্ষেত্রে GLP-1 গ্রহণের কারণে চুল পড়ার একটি সম্পর্ক থাকতে পারে।

অর্থাৎ, GLP-1 নিলে ৭% পুরুষের টাক পড়বে বিষয়টি এমন নয়। বরং গবেষণায় পাওয়া জেনেটিক অ্যাসোসিয়েশনের অর্থ হলো, GLP-1 এর সঙ্গে সম্পর্কিত জেনেটিক বৈশিষ্ট্য থাকা পুরুষদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার ঝুঁকি কিছুটা বেশি হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গবেষণা ওষুধগুলো সরাসরি চুল পড়ার কারণ এমন প্রমাণ দেয়নি। এটি মূলত একটি জেনেটিক সম্পর্ক বা সম্ভাব্য যোগসূত্র শনাক্ত করেছে। তাই GLP-1 ভিত্তিক ওজন কমানোর ওষুধ গ্রহণ করলে প্রত্যেক পুরুষের চুল পড়বে এমন সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। 

ব্যবহারকারীদের থেকে পাওয়া তথ্য

GLP-1 ওষুধ রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং ক্ষুধা কমানোর জন্য ব্যবহৃত হয়। এসব ওষুধ ব্যবহারকারীদের অনেকেই চুল পড়ে পাতলা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তাই গবেষকরা এখন পর্যন্ত ব্যবহৃত ওষুধগুলোকে চুল পড়ার কারণ হিসেবে মনে করছেন।  

আগে যে কারণটি ধারণা করা হতো

GLP-1 ওষুধ ব্যবহারকারীদের মধ্যে চুল পাতলা হওয়ার ঘটনা আগে থেকেই দেখা গেছে। এতদিন গবেষকরা এর প্রধান কারণ হিসেবে দ্রুত ওজন কমাকে মনে করতেন।

দ্রুত ওজন কমার ফলে সাময়িকভাবে চুল বেশি ঝরে যেতে পারে। ওজন স্থিতিশীল হওয়ার কয়েক মাস পর অনেকের চুলের বৃদ্ধি আবার স্বাভাবিক হতে পারে। নতুন গবেষণাটি গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু দ্রুত ওজন কমা নয় বরং GLP-1 এর সঙ্গে সরাসরি কোনো বায়োলজিক্যাল বা জেনেটিক সম্পর্কও থাকতে পারে।

তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, গবেষণাটি এই সম্পর্কের বায়োলজিক্যাল মেকানিজম প্রমাণ করেনি। GLP-1 কীভাবে সরাসরি চুলের গোড়ায় প্রভাব ফেলে, তা জানতে আরও গবেষণা দরকার। নারীদের ক্ষেত্রেও একই সম্পর্ক আছে কিনা, সেটিও এখনো জানা যায়নি। 

গবেষণায় ব্যবহৃত তথ্য

গবেষকরা বড় জেনেটিক ডাটাবেজ ব্যবহার করেছেন। একটি ডাটাবেজে ৩১,৬৮৪ জনের তথ্য এবং অন্যটিতে ২০৫,৩২৭ জন পুরুষের জেনেটিক তথ্য ছিল। তবে এর অধিকাংশ মানুষ ইউরোপীয়ান। তাই ফলাফল সব জাতিগোষ্ঠীর পুরুষের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য কিনা নিশ্চিত নয়। 


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম