Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

অনিদ্রার কারণে কি ডায়াবেটিস হতে পারে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ০৯:৪৯ এএম

অনিদ্রার কারণে কি ডায়াবেটিস হতে পারে

প্রতীকী ছবি

Advertisement

আমরা অনেকেই শুনে থাকি যে, ইনসোমনিয়া বা অনিদ্রার কারণে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আর এগুলোর মধ্যে বিপাকীয় কার্যক্রম ব্যাহত, গ্যাস্ট্রিক, স্ট্রেসসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয় যে, অনিদ্রার কারণে ডায়াবেটিস হতে পারে কিনা?

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনসোমনিয়া বা পর্যাপ্ত ঘুম না হয়ে থাকলে তা বিপাকীয় ক্রম ব্যাহত করতে পারে। এ ছাড়া অপর্যাপ্ত ঘুমের কারণে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন নিঃসরণ হয়ে থাকে। আর এটি ইনস্যুলিন প্রতিরোধের দিকে পরিচালিত করতে পারে এবং ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

এই স্ট্রেস হরমোনগুলো কার্বোহাইড্রেটযুক্ত ও চিনিযুক্ত উচ্চ খাবার এবং পানীয়গুলোর প্রতি আপনার আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে পারে। এতে করে ওজন বাড়তে পারে এবং এভাবে একপর্যায়ে টাইপ-২ ডায়াবেটিস হতে পারে।

শুধু তাই নয়, অপর্যাপ্ত ঘুম লেপটিন হরমোনকেও কমিয়ে দেয়, যা শরীরে কার্বোহাইড্রেটের আকাঙ্ক্ষা বাড়ায়। আর কার্বোহাইড্রেটের বিপাক নিয়ন্ত্রণের জন্যও লেপটিন দায়ী।

তাই আপনি যদি নিদ্রাহীনতায় ভুগে থাকেন, তবে চিনির মাত্রার ওপর বিশেষ নজর রাখতে হবে। 

আমেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিন এবং স্লিপ রিসার্চ সোসাইটির মতে, সুস্থ ও ফিট থাকার জন্য প্রতি রাতে অন্তত সাত ঘণ্টা ঘুমানো গুরুত্বপূর্ণ। আর দিনেরবেলা ক্লান্ত বোধ করলে তা রাতে খারাপ ঘুম হওয়ার একটি প্রধান লক্ষণ।

Advertisement

ইনসোমনিয়া অনিদ্রা সমস্যা বিপাক কার্যক্রম ব্যাহত গ্যাস্ট্রিক স্ট্রেস ডায়াবেটিস

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গু জ্বর কমার পরই বাড়তে পারে বিপদ, যেসব লক্ষণে সতর্কতা জরুরি

ডেঙ্গু জ্বর কমার পরই বাড়তে পারে বিপদ, যেসব লক্ষণে সতর্কতা জরুরি

এনাল ফিশার হলেই কি অস্ত্রোপচার? জানুন লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

এনাল ফিশার হলেই কি অস্ত্রোপচার? জানুন লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

ওজন কমাতে সকালের নাস্তায় দই, চিয়া সিডস ও ওটস কতটা কার্যকর?

ওজন কমাতে সকালের নাস্তায় দই, চিয়া সিডস ও ওটস কতটা কার্যকর?

হার্টের ভালভ সুস্থ রাখতে যে অভ্যাসগুলো মেনে চলা জরুরি

হার্টের ভালভ সুস্থ রাখতে যে অভ্যাসগুলো মেনে চলা জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম