Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

জিভে জল আনা ‘শির খুরমা’

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ১০:১৫ এএম

জিভে জল আনা ‘শির খুরমা’

Advertisement

ঈদে মিষ্টিজাতীয় খাবারের চাহিদা থাকে। সেমাই, পায়েশের পাশাপাশি খুরমার চাহিদাও থাকে।বাসায় চটজলদি তৈরি করতে পারে মজাদার ডেজার্ট শির খুরমা।এই খাবারের কথা মনে হলেই জিভে জল চলে আসে।

উপকরণ

চিকন লম্বা সেমাই ১০০ গ্রাম

দুধ দেড় লিটার

কনডেন্সড মিল্ক আধা কাপ

ফ্রেশ ক্রিম আধা কাপ

মাওয়া ১/৪ কাপ

চিনি আধা কাপ অথবা স্বাদ মতো

ঘি দুই টেবিল চামচ

এলাচ এবং দারুচিনি দুইটি করে

কাঠবাদাম, কাজু, পেস্তা, কিসমিস, খেজুর অথবা খোরমা আধা কাপ।

প্রস্তুত প্রণালি 

প্রথমে চুলায় একটি পাত্রে দুধ জ্বাল দিতে হবে। এবার অন্য একটি প্যানে আধা টেবিল চামচ ঘি দিয়ে বাদাম, কিসমিস ও খেজুরগুলো হালকা করে ভেজে নিতে হবে।

একই প্যানে বাকি ঘি টুকু দিয়ে এলাচ, দারুচিনিসহ সেমাই অল্প আঁচে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এরপর জ্বাল দেওয়া দুধে মিশ্রণটি ঢেলে দিন এবং  অনবরত নাড়তে থাকুন।

এরপর পাঁচ মিনিট পর কনডেন্সড মিল্ক, ফ্রেশ ক্রিম, চিনি দিয়ে দিন। উপাদানগুলো ভালমত মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ঘন হয়ে এলে পরিবেশন পাত্রে ঢেলে নিন। সম্পূর্ণ ঠাণ্ডা হয়ে গেলে সেমাইয়ের ওপর বাকি বাদাম, কিসমিস, খেজুর আর মাওয়া দিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার সেমাই শির খুরমা।

Advertisement

শির খুরমা রেসিপি

Advertisement

আরও পড়ুন

ফুসফুসের যক্ষ্মা: কতটা ছোঁয়াচে, কখন বাড়ে সংক্রমণের ঝুঁকি

ফুসফুসের যক্ষ্মা: কতটা ছোঁয়াচে, কখন বাড়ে সংক্রমণের ঝুঁকি

প্রতিটি জেলায় ক্যানসার কেমোথেরাপি ডে-কেয়ার সেন্টার: এখনই ভাবার সময়

প্রতিটি জেলায় ক্যানসার কেমোথেরাপি ডে-কেয়ার সেন্টার: এখনই ভাবার সময়

থাইরয়েড ক্যানসারের ৫ সতর্কসংকেত, যা অবহেলা করবেন না

থাইরয়েড ক্যানসারের ৫ সতর্কসংকেত, যা অবহেলা করবেন না

হার্ট ব্লকেজ হলেই কি স্টেন্ট বসানো জরুরি, যা জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক

হার্ট ব্লকেজ হলেই কি স্টেন্ট বসানো জরুরি, যা জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম