Logo
Logo
×
   

Advertisement

নাটক

৮ দিন ধরে কথা বলতে পারছেন না, কী হয়েছে শবনম ফারিয়ার?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

৮ দিন ধরে কথা বলতে পারছেন না, কী হয়েছে শবনম ফারিয়ার?

শবনম ফারিয়া। ছবি: ফেসবুক

Advertisement

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ। গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। ১৩ জানুয়ারি রাতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেখানেই তিনি অসুস্থতার কথা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে সেই পোস্টে শারীরিক অবস্থার কথা জানিয়ে শবনম ফারিয়া লিখেছেন— আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। আট দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে। তিনি বলেন, ৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়— আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

ফারিয়া আরও বলেন, বর্তমানে ফোন কল ধরার অবস্থায় নেই। আমার অনেক কল আসছে। কিন্তু ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।

উল্লেখ্য, অভিনেত্রী শবনম ফারিয়া ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়। ওই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল–প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম