Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ৮ জানুয়ারি ২০২৬

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:০৫ এএম

আজকের স্বর্ণের দাম: ৮ জানুয়ারি ২০২৬

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ফাইল ছবি

Advertisement

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (৫ জানুয়ারি) ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৫ জানুয়ারি) নতুন কার্যকর হওয়া এ দামেই বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।    

সোমবার (৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।      

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩  টাকা নির্ধারণ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের  বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।     

স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। সোমবার (৫ জানুয়ারি) ভরিতে ৩৮৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয় ৫ হাজার ৯২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৩৯ টাকা।       

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে স্বর্ণের চাহিদা ৬ বছরের মধ্যে সর্বনিম্নে নামতে পারে

ভারতে স্বর্ণের চাহিদা ৬ বছরের মধ্যে সর্বনিম্নে নামতে পারে

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

৩ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৩ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দামে উত্থান-পতন, এবার কমল যতটা

স্বর্ণের দামে উত্থান-পতন, এবার কমল যতটা

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি

বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি

দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ

দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার

৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম