Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

গভর্নর মোস্তাকুর রহমান

এক জুলাই থেকে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর বাধ্যতামূলক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:০৬ পিএম

এক জুলাই থেকে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর বাধ্যতামূলক

Advertisement

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, টাকা ট্রান্সফারের মাধ্যম হিসেবে আগামী এক জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করছে সরকার। 

ক্যাশলেস বাংলাদেশ তৈরির জন্য সরকারের পরিকল্পনার অংশ হিসেবে, সরকারের পক্ষ থেকে আগামী জুনের মধ্যে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। 

শনিবার (১৬ মে) খুলনার একটি অভিজাত হোটেলে মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ক্যাশলেস বাংলাদেশ তৈরিতে আমরা যে প্ল্যান করেছি, সেটাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এতে আমাদের অনেক লাভ হবে। আমাদের রেভিনিউ কালেকশন, আমাদের ম্যানেজমেন্ট সব কিছু সহজ করবে। আপনারা জানেন, প্রতিবছর আমাদের কাগজের নোট ছাপাতে ২০ হাজার কোটি টাকা খরচ হয়। এটি যদি অর্ধেকও নামিয়ে আনা যায়, তাহলে অন্তত ১০ হাজার কোটি টাকা সেভ করা সম্ভব হবে। এছাড়া কৃষক ঋণ ও পাঁচ ব্যাংককে একীভূত করার বিষয়ে কথা বলেন।

২০২৬-২৭ অর্থবছরের ১ম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে খুলনার ব্যবসায়ী, অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। তারা খুলনার প্রেক্ষাপটে কৃষক ঋণ, কৃষকের ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং সঠিক দাম প্রাপ্তিতে নানান প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বিভিন্ন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ক উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু

ছেঁড়া টাকা কৌশলে অন্যকে দিয়ে দেওয়া কি প্রতারণা? ইসলামের নির্দেশনা কী

ছেঁড়া টাকা কৌশলে অন্যকে দিয়ে দেওয়া কি প্রতারণা? ইসলামের নির্দেশনা কী

কপাল খুলল হানিফ মিয়ার, লটারিতে পেলেন ৩০ লাখ টাকা

কপাল খুলল হানিফ মিয়ার, লটারিতে পেলেন ৩০ লাখ টাকা

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর

আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর

গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ

গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ

আরও পড়ুন

বছরে দেড় হাজার কোটি টাকার বাণিজ্য মধ্যস্বত্বভোগীর থাবা ফুলের বাজারেও

মধ্যস্বত্বভোগীর থাবা ফুলের বাজারেও

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম