Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে থাকছে যেসব সুখবর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:৪৮ এএম

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে থাকছে যেসব সুখবর

Advertisement

জনজীবনে স্বস্তি ফেরাতে আগামী বাজেটে নানা উদ্যোগ নিয়েছে সরকার। তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে বড় ছাড় দেওয়া হচ্ছে এবারের বাজেটে। 

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তথ্যপ্রযুক্তি খাতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শুল্ক কাঠামোয়। ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, মনিটর ও প্রিন্টার আমদানিতে সব ধরনের শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। 

এসএসডি আমদানিতে অন্যান্য শুল্ক তুলে দিয়ে শুধু ৫ শতাংশ আমদানি শুল্ক বহাল রাখা হয়েছে। স্টার্টআপ খাতে স্থানীয় ও আমদানি সেবায় ভ্যাট প্রত্যাহার, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত করা এবং মোবাইল সিম ব্যবহারের ৩০০ টাকা কর বাতিলকে ডিজিটাল অর্থনীতির জন্য বড় সহায়ক হিসাবে দেখা হচ্ছে।

কর্মসংস্থান ও উদ্যোক্তা সহায়তায় স্টার্টআপ, নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য টার্নওভার করমুক্ত সীমা বাড়ানো হয়েছে। প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশে নামানো হয়েছে। 

পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন থেকে আয় সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করা হয়েছে।

মূলত দেশের লাখ লাখ তরুণ ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কাজ করে যে আয় করছেন, তাকে ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দিচ্ছে সরকার।

ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের প্রদেয় সেবার ওপর বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। প্রস্তাবিত বাজেটে এ ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি দেওয়ার কথা বলা হবে বাজেটে। 

এছাড়া স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও ২০৩৫ সাল পর্যন্ত স্থানীয় পর্যায়ে ভ্যাট এবং স্থাপনা ভাড়ার ওপর ভ্যাট মওকুফ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পৃথিবীর শেষ সময় নিয়ে প্রযুক্তি বিলিয়নিয়ারদের ভয়ংকর দর্শন

মার্কিন রাজনীতি ও সিলিকন ভ্যালি পৃথিবীর শেষ সময় নিয়ে প্রযুক্তি বিলিয়নিয়ারদের ভয়ংকর দর্শন

নতুন ফ্ল্যাগশিপ ফোন সিগনেচার ২৭ আনল মটোরোলা

নতুন ফ্ল্যাগশিপ ফোন সিগনেচার ২৭ আনল মটোরোলা

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি

চরম ঝুঁকিতে ফ্রিল্যান্সিং খাত ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি

ওয়াই-ফাই স্পিড স্লো? রাউটার বদলানোর আগে জেনে নিন সহজ সমাধান!

ওয়াই-ফাই স্পিড স্লো? রাউটার বদলানোর আগে জেনে নিন সহজ সমাধান!

মার্কিন প্রসিকিউটররা কেন হুয়াওয়েকে ‘অপরাধমূলক প্রতিষ্ঠান’ হিসেবে অভিহিত করেছেন?

আল জাজিরা এক্সপ্লেইনার মার্কিন প্রসিকিউটররা কেন হুয়াওয়েকে ‘অপরাধমূলক প্রতিষ্ঠান’ হিসেবে অভিহিত করেছেন?

আরও পড়ুন

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম