Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

চার মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৩৮ এএম

চার মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

প্রতীকী ছবি

Advertisement

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মার্কিন শীর্ষ নেতৃত্বের ইতিবাচক মন্তব্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশেরও বেশি কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ ডলার ৩৮ সেন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ৭১ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯২ সেন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৬৮ ডলার ৫৮ সেন্টে। উভয় বেঞ্চমার্কেরই এই দরপতন গত মার্চের পর সবচেয়ে সর্বনিম্ন সমাপনী মূল্য।

বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক কিছু মন্তব্য এই দরপতনের পেছনে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে। এর আগে এক বিবৃতিতে ট্রাম্প ইরান ও আমেরিকার মধ্যকার আলোচনা ‘খুব ভালো’ চলছে বলে উল্লেখ করেন, এবং প্রায় একই সুরে ভ্যান্স জানান যে এই আলোচনা ‘অত্যন্ত চমৎকার’ অগ্রগতির দিকে যাচ্ছে। দুই দেশের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাসের এই ইতিবাচক সংকেত সরাসরি প্রভাব ফেলেছে বৈশ্বিক তেলের বাজারে, যার ফলে বিনিয়োগকারীদের মাঝে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে এবং তেলের দাম দ্রুত নিম্নমুখী হয়েছে।

সূত্র: আল-জাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দাম

আরও পড়ুন

৫ দফায় কত কমল স্বর্ণের দাম

৫ দফায় কত কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

১৪ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৪ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৪ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম