Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিশ্ববাজারে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামে বড় লাফ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

বিশ্ববাজারে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামে বড় লাফ

সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার খবরের মধ্যেই এবার বিনিয়োগকারীদের নজর কাড়ছে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়াম। চলতি সপ্তাহের শেষে এসে এই তিনটি মূল্যবান ধাতুর দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) বাজার বিশ্লেষণে দেখা গেছে, স্পট সিলভার বা রুপার দাম ৩.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩.৪৮ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, গত প্রায় দুই মাস ধরে রুপার দাম একটি নির্দিষ্ট সীমার (ট্রেডিং রেঞ্জ) সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এবং এই সীমা অতিক্রম করতে পারলে রুপার দাম প্রতি আউন্স ৬৮ ডলারের দিকে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

রুপার সঙ্গে তাল মিলিয়ে দাম বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুরও। বাজারে প্ল্যাটিনামের দাম ১.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৭৫৫.৯০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্যালাডিয়ামের দাম ০.৩ শতাংশ বেড়ে ১,৩৭৪.৩০ ডলারে উঠেছে। সার্বিক বাজার পরিস্থিতি বলছে, স্বর্ণের পাশাপাশি এই তিনটি ধাতুই চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাতে যাচ্ছে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম কমার প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দামও ১ শতাংশের বেশি বেড়েছে। স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম মোট ৬ শতাংশ বেড়েছে, যা গত জানুয়ারির পর সর্বোচ্চ সাপ্তাহিক উত্থান। 

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজকের স্বর্ণের দাম: ৩১ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৩১ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

মাটিতে হলুদ বিন্দু দেখে খোঁড়াখুঁড়ি, মিলল ২ কোটি টাকার স্বর্ণের টুকরো

মাটিতে হলুদ বিন্দু দেখে খোঁড়াখুঁড়ি, মিলল ২ কোটি টাকার স্বর্ণের টুকরো

আরও পড়ুন

বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত

বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত

ক্রিপ্টোকারেন্সি কেন ঝুঁকিপূর্ণ?

ক্রিপ্টোকারেন্সি কেন ঝুঁকিপূর্ণ?

শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম রোববার থেকে শুরু: শ্রমমন্ত্রী

শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম রোববার থেকে শুরু: শ্রমমন্ত্রী

যে কারণে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

যে কারণে বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম