Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

সাত সপ্তাহের শীর্ষ থেকে কমল স্বর্ণের দাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৯:৪০ এএম

সাত সপ্তাহের শীর্ষ থেকে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। সংগৃহীত ছবি

Advertisement

মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদহারের দিকে নজর থাকায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। এর আগে গত শুক্রবার সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল মূল্যবান এই ধাতুটির দাম।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৮টায় স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে যায়। এতে প্রতি আউন্স ৪ হাজার ৩২২.২৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩৮১.৬০ ডলারে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর স্বর্ণের দাম ১৭ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। জুলাইয়ে মার্কিন অর্থনীতি অপ্রত্যাশিতভাবে কর্মসংস্থান হারিয়েছে। পাশাপাশি আগের দুই মাসের কর্মসংস্থান বৃদ্ধির হিসাবও বড় ধরনের সংশোধন করে কমানো হয়েছে।

এতে সেপ্টেম্বরে ফেডের সুদহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশাও বদলে গেছে। ১৫-১৬ সেপ্টেম্বরের ফেড বৈঠকে সুদহার বাড়ানোর সম্ভাবনা এখন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

সাধারণত সুদহার কমার সম্ভাবনা বাড়লে স্বর্ণের আকর্ষণ বাড়ে। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদহার কমলে সুদ-আয়কারী সম্পদের তুলনায় স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয়ও কমে যায়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, গত সপ্তাহে দুর্বল মার্কিন কর্মসংস্থান তথ্যের প্রভাবে স্বর্ণের দাম শক্তিশালীভাবে বাড়ার পর এখন কিছুটা মুনাফা তুলে নেওয়া হচ্ছে। তবে এটি বাজারের বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নয়। তার মতে, কাছাকাছি সময়ে স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলারের ওপরে শক্ত অবস্থানে থাকতে পারে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যের মধ্যে বুধবার ভোক্তা মূল্যসূচক এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচক প্রকাশিত হবে। মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল হলে ফেডের সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা বাড়তে পারে, যা স্বর্ণের দাম আরও বাড়ার পথ তৈরি করতে পারে।

তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও স্বর্ণের বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে তারা একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে তেহরান বলেছে, কৌশলগত এই জলপথ পুনরায় খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

এদিকে সোমবার স্পট রুপার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩.৪৫ ডলার, প্লাটিনাম ০.১ শতাংশ কমে ১ হাজার ৭৪২.৫০ ডলার এবং প্যালাডিয়াম ১.১ শতাংশ কমে ১ হাজার ৩৬২.৯৭ ডলারে নেমেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির পক্ষে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

সৌদির পক্ষে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ওমান উপসাগর পার হচ্ছিল বাণিজ্যিক জাহাজ, এরপর যা হলো

ওমান উপসাগর পার হচ্ছিল বাণিজ্যিক জাহাজ, এরপর যা হলো

১১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১১ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১১ অক্টোবর ২০২৬

১০ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১০ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি

থাইল্যান্ডে আইএমএফ-বিশ্বব্যাংক বৈঠক, যেসব বিষয় প্রাধান্য পাবে

থাইল্যান্ডে আইএমএফ-বিশ্বব্যাংক বৈঠক, যেসব বিষয় প্রাধান্য পাবে

আজকের মুদ্রার রেট: ১১ অক্টোবর ২০২৬

আজকের মুদ্রার রেট: ১১ অক্টোবর ২০২৬

ভারতে কেন বন্ধ হলো সেভেন ইলেভেনের সব স্টোর

ভারতে কেন বন্ধ হলো সেভেন ইলেভেনের সব স্টোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম