Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

Advertisement

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

রোববার এনবিআরের ভ্যাট অনুবিভাগ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক হওয়া খাতগুলো হচ্ছে- সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী খাত এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত।

এনবিআরের আদেশে বলা হয়, এসব খাতকে ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র প্রদান বাধ্যতামূলক করা হলো। যদি কোনো নিবন্ধিত ব্যক্তি এসব পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহ কার্যক্রমের সঙ্গেও জড়িত থাকেন, তবে তার ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে।

আদেশে আরও বলা হয়, এনবিআর অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলকসংক্রান্ত আগের কোনো আদেশ জারি করে থাকলে, এই আদেশ জারির পর ওই আদেশগুলো বাতিল বলে গণ্য হবে। 

এছাড়া এনবিআর এই আদেশে বর্ণিত খাতগুলোর তালিকায় যে কোনো সময় সংযোজন বা বিয়োজনের ক্ষমতা সংরক্ষণ করে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম