Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম?

ফাইল ছবি।

Advertisement

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এতে টানা ৮ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ২৮ হাজার ৫১৮ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টানা ৭ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ভরিতে একলাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হলেও ৭৫ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর মোট ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

দুবাইয়ে ২০২৬ সালে মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

দুবাইয়ে ২০২৬ সালে মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

১৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১৯ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৯ নভেম্বর ২০২৬

স্বর্ণের দামে ফের বড় পতন

স্বর্ণের দামে ফের বড় পতন

আরও পড়ুন

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম?

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম?

রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার

রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার

একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম

একলাফে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম