Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

Advertisement

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নির্ধারিত ওই দামেই আজ শুক্রবার বিক্রি হবে স্বর্ণ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এর আগে, সবশেষ গত ১৮ নভেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪০ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৪ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম

দুবাইয়ে ২০২৬ সালে মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

দুবাইয়ে ২০২৬ সালে মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

১৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৯ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

আজকের স্বর্ণের দাম: ১৯ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৯ নভেম্বর ২০২৬

৫৩ কোটির গয়না লুটে ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

৫৩ কোটির গয়না লুটে ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২০ নভেম্বর ২০২৬

‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— অভিযোগ শ্রমিক নেতাদের

‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— অভিযোগ শ্রমিক নেতাদের

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

দেউলিয়া হওয়ার ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম