দ্য ইকোনমিস্টের প্রতিবেদন
দেউলিয়া হওয়ার ঝুঁকিতে দেশের ব্যাংক খাত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশের ব্যাংক খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। সম্প্রতি ব্যাংকিং খাত নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনের বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে-এমনটি হওয়ার অন্যতম কারণ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে ব্যাংক খাত থেকে অর্থ লুটপাট। ২০২৪ সালে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর দেশ শাসন করেন তিনি। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের বোঝা জমেছে। এর বড় একটি অংশ আর কখনোই আদায় হবে না।
