Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

দেউলিয়া হওয়ার ঝুঁকিতে দেশের ব্যাংক খাত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের ব্যাংক খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। সম্প্রতি ব্যাংকিং খাত নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডনের বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে-এমনটি হওয়ার অন্যতম কারণ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে ব্যাংক খাত থেকে অর্থ লুটপাট। ২০২৪ সালে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর দেশ শাসন করেন তিনি। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের বোঝা জমেছে। এর বড় একটি অংশ আর কখনোই আদায় হবে না। ব্যাংক পরিচালনা এবং সেখান থেকে ঋণ নেয়া দুই ক্ষেত্রেই জড়িত প্রভাবশালী অলিগার্কদের কেউ কারাগারে গেছেন, কেউবা পালিয়ে গেছেন। এর ফলে এখন ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি ঋণ। এর পরিণতিতে পুরো খাতটিই কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে। ব্যাংক খাতের সংকট এখন শুধু আর্থিক প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে আমানতকারীর আস্থা, বেসরকারি বিনিয়োগ ও সামগ্রিক অর্থনীতিতে। বিশ্লেষণে বলা হয়েছে-ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে বিপুল অর্থের প্রয়োজন হলেও সরকারের আর্থিক সক্ষমতা সীমিত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গ্রামে ঋণপ্রবাহ বাড়াতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ

গ্রামে ঋণপ্রবাহ বাড়াতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ

রেলপথে বাড়তি নিরাপত্তা সতর্ক অবস্থানে পুলিশ

রেলপথে বাড়তি নিরাপত্তা সতর্ক অবস্থানে পুলিশ

আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া: এনসিপি

আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া: এনসিপি

ব্যাটারিচালিত রিকশার নীতিমালা বাতিল দাবি

ব্যাটারিচালিত রিকশার নীতিমালা বাতিল দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম