Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া: এনসিপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানে পরাজিত হয়ে বিতাড়িত হওয়ার পর আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশজুড়ে ককটেল নিক্ষেপ ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে দলটি ধারাবাহিক অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মানুষ হত্যা এবং গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা কঠোরভাবে দমনের দাবি জানিয়েছে। বুধবার রাতে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিবৃতিতে এসব অভিযোগ ও দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কয়েকদিন ধরে দেশজুড়ে পতিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের ধারাবাহিক পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসন্ত্রাস, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, থানায় অগ্নিসংযোগ, সংসদ-সদস্যের বাড়িতে আগুন এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, অর্থায়ন ও পরিচালনা সরাসরি ভারতে অবস্থান থেকে করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। বিবৃতিতে বলা হয়, ভারতে আশ্রয় নেওয়া এবং দেশটির মদদে থাকা আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া প্রকাশ্য নির্দেশেই দেশের ভেতরে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীদের এই ধ্বংসযজ্ঞ থেকে দেশের একমাত্র নোবেল পুরস্কারজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও রেহাই পাচ্ছে না। বৈশ্বিক দাতা সংস্থা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই-এমন অশুভ বার্তা যাচ্ছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। চলমান অগ্নিসন্ত্রাস ও নাশকতা কঠোরভাবে দমন করে অবিলম্বে জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে।

একই সঙ্গে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি মাঠপর্যায়ের আওয়ামী লীগের নাশকতাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গ্রামে ঋণপ্রবাহ বাড়াতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ

গ্রামে ঋণপ্রবাহ বাড়াতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ

রেলপথে বাড়তি নিরাপত্তা সতর্ক অবস্থানে পুলিশ

রেলপথে বাড়তি নিরাপত্তা সতর্ক অবস্থানে পুলিশ

আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া: এনসিপি

আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া: এনসিপি

ব্যাটারিচালিত রিকশার নীতিমালা বাতিল দাবি

ব্যাটারিচালিত রিকশার নীতিমালা বাতিল দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম