Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ব্যাটারিচালিত রিকশার নীতিমালা বাতিল দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীতে চলাচলরত ব্যাটারিচালিত রিকশা বন্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রকাশিত নীতিমালা ও গেজেটকে ‘একপাক্ষিক, উচ্চাভিলাষী ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে ‘ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ’। একই সঙ্গে পেশাজীবীদের সঙ্গে গণশুনানির মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়নসহ ১২ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সাধারণ সম্পাদক মো. মমিন আলী।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশের ১৬টি সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের জন্য গত ২৯ অক্টোবর নীতিমালার গেজেট প্রকাশ করা হয়। অথচ বিগত সরকার আমলের ধারাবাহিকতায় হাইকোর্টের নির্দেশনার প্রসঙ্গ টেনে এবং কোনো ধরনের সুরাহা না করেই হঠাৎ করে প্রায় পাঁচ লক্ষাধিক ব্যাটারিচালিত রিকশা হুট করে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সংগঠনটির অভিযোগ, বর্তমান নীতিমালা অনুযায়ী একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুযোগ করে দিতে এবং বুয়েটের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারের কথা বলে একচেটিয়া ব্যবসা চাপিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে। এতে লক্ষাধিক গরিব ও খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা রয়েছে। সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, অবিলম্বে এই একপাক্ষিক গেজেট প্রত্যাহার করা না হলে রাজধানীর পেশাজীবীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম আকন, সংগঠনের নেতা মো. আবুল হোসেন, মো. আনোয়ার হোসেন, মঞ্জুর হোসেন, প্রদীপ কুমার, লাল মিয়া ও মো. ইয়াসিন প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গ্রামে ঋণপ্রবাহ বাড়াতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ

গ্রামে ঋণপ্রবাহ বাড়াতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ

রেলপথে বাড়তি নিরাপত্তা সতর্ক অবস্থানে পুলিশ

রেলপথে বাড়তি নিরাপত্তা সতর্ক অবস্থানে পুলিশ

আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া: এনসিপি

আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া: এনসিপি

ব্যাটারিচালিত রিকশার নীতিমালা বাতিল দাবি

ব্যাটারিচালিত রিকশার নীতিমালা বাতিল দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম