Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

স্বর্ণের দামে বড় লাফ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম

স্বর্ণের দামে বড় লাফ

Advertisement

যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চলতি মাসে সুদের হার বাড়ানোর আশঙ্কা কমেছে। এতে শুক্রবার (২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। তবে ডলারের শক্তিশালী অবস্থান ও মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ সুদহার অব্যাহত থাকায় সপ্তাহজুড়ে স্বর্ণের দাম কমার ধারায় রয়েছে।

এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৯টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ২২৩ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়। তবে সপ্তাহের হিসাবে দাম কমেছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম সরবরাহের চুক্তির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৫৪ ডলার ১০ সেন্টে পৌঁছায়।

শুক্রবার প্রকাশিত মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশটিতে কৃষি খাতের বাইরে নতুন কর্মসংস্থান বেড়েছে মাত্র ২৯ হাজার। আগস্টে সংশোধিত হিসাবে কর্মসংস্থান বেড়েছিল ১ লাখ ৩৩ হাজার। এর আগে আগস্টে কর্মসংস্থান বৃদ্ধির পরিমাণ ১ লাখ ৬২ হাজার বলে জানানো হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদেরা সেপ্টেম্বরে ৯০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন। বাস্তবে কর্মসংস্থান বৃদ্ধির পরিমাণ সেই পূর্বাভাসের চেয়ে অনেক কম হয়েছে।

কর্মসংস্থান বৃদ্ধির গতি কমে যাওয়ার তথ্য প্রকাশের পর মার্কিন ডলারের দর কিছুটা কমেছে। তবে পুরো সপ্তাহের হিসাবে ডলার শক্তিশালী অবস্থানে থাকার পথে রয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ১০ ও ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের আগে চলতি মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছিলেন ব্যবসায়ীরা ২৮ শতাংশ। তথ্য প্রকাশের পর তা কমে প্রায় ১৪ শতাংশে নেমে এসেছে। সপ্তাহের শুরুর দিকে এ সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ ছিল।

বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার্স বলেন, সুদের হার বাড়ার প্রত্যাশা কিছুটা কমে যাওয়ায় ডলারের দর দুর্বল হয়েছে, যা স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এ ছাড়া স্বর্ণের বাজারে আগে অতিরিক্ত দরপতন হওয়ায় এখন দাম কিছুটা ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, বাজারের কারিগরি চিত্র এখনো খুব একটা আশাব্যঞ্জক নয়। সুদের হার বাড়ানোর প্রবণতা আবার শুরু হলে স্বর্ণের দাম আরও কমতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মূল্যস্ফীতির তথ্য এবং অক্টোবরে সুদের হার আরেক দফা বাড়ানোর বিষয়ে ফেডারেল রিজার্ভের অন্তত দুই শীর্ষ নীতিনির্ধারকের বিরোধিতাও চলতি মাসে সুদের হার অপরিবর্তিত রাখার প্রত্যাশা জোরালো করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বর্ণের দাম প্রায় ২০ শতাংশ কমেছে। যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং সে পরিস্থিতিতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে—এমন আশঙ্কা স্বর্ণের দামে চাপ তৈরি করেছে।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, ফেডারেল রিজার্ভ এখনো মূল্যস্থিতিকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে—এ বিষয়ে বাজারসংশ্লিষ্টরা সচেতন। তবে ট্রেজারি বন্ডের সুদহার যদি সত্যিই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে থাকে, তাহলে স্বল্প মেয়াদে স্পট মার্কেটে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

এদিকে শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬২ ডলার ৭ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৪০ ডলার ৫৩ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ১৯৭ ডলার ৪৭ সেন্টে দাঁড়িয়েছে। তবে সপ্তাহের হিসাবে এই তিনটি মূল্যবান ধাতুর দামও কমার পথে রয়েছে।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় স্বর্ণ

গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় স্বর্ণ

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

স্বর্ণের দরপতন

স্বর্ণের দরপতন

আজকের স্বর্ণের দাম: ২ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২ অক্টোবর ২০২৬

১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

এক মাসেই ৬.৬ শতাংশ কমল স্বর্ণের দাম, নেপথ্যে কী?

আরও পড়ুন

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় স্বর্ণ

গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় স্বর্ণ

আজকের স্বর্ণের দাম: ২ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২ অক্টোবর ২০২৬

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম