৭ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। এর ফলে প্রায়ই পরিবর্তন হচ্ছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, সোমবার (৫ অক্টোবর) দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। এর আগে ২৯ সেপ্টেম্বর একই মানের স্বর্ণের দাম সমপরিমাণ কমিয়েছিল সংগঠনটি।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী বুধবার (৭ অক্টোবর) ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সর্বশেষ মূল্য সমন্বয়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।
অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দর কার্যকর থাকবে। তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত দামের সঙ্গে মজুরি যুক্ত হতে পারে।


