Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ২৯ অক্টোবর ২০২৬

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ এএম

আজকের স্বর্ণের দাম: ২৯ অক্টোবর ২০২৬

স্বর্ণের দাম বেড়েছে। সংগৃহীত ছবি

Advertisement

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম আজ বৃহস্পতিবারও কার্যকর থাকবে।

বাজুস জানিয়েছে, বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ দাম ছিল দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা তিন হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৩৯১ টাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

২৮ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৮ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৮ অক্টোবর ২০২৬

স্বর্ণের দামে পতন

স্বর্ণের দামে পতন

আরও পড়ুন

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

আজ যে এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

আজ যে এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

আজকের স্বর্ণের দাম: ২৯ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৯ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে পণ্যের দাম বাড়বে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

বিশ্ববাজারে পণ্যের দাম বাড়বে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম