Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

ছবি- সংগৃহীত

Advertisement

সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ২০১৫-১৬ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত ১০ বছরে ৯৯ লাখ ৪ হাজার ৫৩১ টাকা আয়কর জমা না দেওয়া এবং প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ওই অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে এ আদেশ দেওয়া হয়।

এ ছাড়া প্রতিষ্ঠানটির নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে ৯৩০ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার ৯৫৯ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের অনুমতি দেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সূচনা ফাউন্ডেশনের আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দের আদেশ দেওয়া হয়।

দুদকের আবেদনে বলা হয়, ২০১৫-১৬ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সূচনা ফাউন্ডেশন ৯৯ লাখ ৪ হাজার ৫৩১ টাকা আয়কর জমা দেয়নি। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কর জমার রেকর্ড তৈরি করে এবং অডিট প্রতিবেদনে ওই অর্থ আয়কর ব্যয় হিসেবে দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

আবেদনে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশনের নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে মোট ৫৩১ কোটি ৭৭ লাখ ২৩ হাজার ৯৩ টাকা জমা এবং ৪৬৫ কোটি ৩০ লাখ ৫০ হাজার ৮৬৬ টাকা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে পাওয়া ৩৩ কোটি ৫ লাখ টাকা বাদ দিয়ে জমার পরিমাণ দাঁড়ায় ৪৯৮ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৯৩ টাকা। একই অর্থ বাদ দেওয়ার পর উত্তোলনের পরিমাণ দাঁড়ায় ৪৩২ কোটি ২৫ লাখ ৫০ হাজার ৮৬৬ টাকা।  

দুদকের হিসাব অনুযায়ী, সমন্বয়ের পর এসব ব্যাংক হিসাবে মোট লেনদেনের পরিমাণ ৯৩০ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার ৯৫৯ টাকা।  

দুদকের আবেদনে অভিযোগ করা হয়, ব্যাংক হিসাবগুলোতে লেনদেন হওয়া অর্থ স্থানান্তর, রূপান্তর ও বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তরের মাধ্যমে বিভিন্ন খাতে দেখানো হয়েছে। এসব ঘটনায় দণ্ডবিধির একাধিক ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ ২০২৫ সালের ২ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সূচনা ফাউন্ডেশনের টিআইএন নম্বর ৮৪১৩৬০৫৮৬০৯৭-এর বিপরীতে কর অঞ্চল-৬, ঢাকার সার্কেল-১১৫-এ সংরক্ষিত আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের আবেদন করে দুদক। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নথি জব্দের আদেশ দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সঞ্চয়পত্র থাকলে কি আয়কর রিটার্নে দেখাতে হবে?

সঞ্চয়পত্র থাকলে কি আয়কর রিটার্নে দেখাতে হবে?

টিন থাকলেই কি রিটার্ন বাধ্যতামূলক? বিলম্ব ট্যাক্স রিটার্ন কী, কারা দেবেন

টিন থাকলেই কি রিটার্ন বাধ্যতামূলক? বিলম্ব ট্যাক্স রিটার্ন কী, কারা দেবেন

জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ

ডেভেলপারকে জমি-বাড়ি দিলে আয়কর রিটার্নে আয় দেখাবেন যেভাবে

ডেভেলপারকে জমি-বাড়ি দিলে আয়কর রিটার্নে আয় দেখাবেন যেভাবে

আয়কর রিটার্নে যেসব ভুল করলেই বিপদ

আয়কর রিটার্নে যেসব ভুল করলেই বিপদ

আরও পড়ুন

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

আবারও বাড়ছে ডলারের দাম

আবারও বাড়ছে ডলারের দাম

সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, বাজারে অস্থিরতা

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, বাজারে অস্থিরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম