Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দাম দেশের বাজারে বেড়েছে। সংগৃহীত ছবি

Advertisement

তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাব দেশের বাজারের স্বর্ণের দামে পড়েছে। এবার স্বর্ণ ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

সোমবার (২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। সবশেষ গত ৩১ অক্টোবর ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছিল বাজুস।

নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৩ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?

স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?

২০২৭ সালে স্বর্ণের দামে বড় চমকের আভাস, কত হতে পারে দাম?

২০২৭ সালে স্বর্ণের দামে বড় চমকের আভাস, কত হতে পারে দাম?

আজকের স্বর্ণের দাম: ২ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২ নভেম্বর ২০২৬

১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৬

দেশে স্বর্ণের দামে আবারও পতন

দেশে স্বর্ণের দামে আবারও পতন

আরও পড়ুন

২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?

স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?

২০২৭ সালে স্বর্ণের দামে বড় চমকের আভাস, কত হতে পারে দাম?

২০২৭ সালে স্বর্ণের দামে বড় চমকের আভাস, কত হতে পারে দাম?

আজকের স্বর্ণের দাম: ২ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম