Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ডলারের বাজার সামলাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

ডলারের বাজার সামলাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

Advertisement

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ১০ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এ ডলার বিক্রি করা হয়। 

এর আগে দীর্ঘ বিরতির পর গত সপ্তাহে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্টরা জানান, জ্বালানিসহ বিভিন্ন পণ্য আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার বাজারে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাজারে ডলারের সরবরাহ বাড়িয়ে স্থিতিশীলতা বজায় রাখতেই রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হচ্ছে।

বুধবারের নিলামে প্রতিটি ব্যাংককে একক বিডের মাধ্যমে ন্যূনতম ৫ লাখ ডলার কেনার আবেদন করতে বলা হয়। এর আগে মঙ্গলবারও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম আহ্বান করেছিল বাংলাদেশ ব্যাংক। 

অনেক ব্যাংক এতে অংশ নিলেও শেষ মুহূর্তে নিলামটি বাতিল করা হয়। তবে কী কারণে নিলাম বাতিল করা হয়েছে, সে বিষয়ে ব্যাংকগুলোকে কিছু জানানো হয়নি।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত টানা তিন বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের বেশি থাকা রিজার্ভ কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে।

পরবর্তী সময়ে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. আহসান এইচ মনসুর রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার নীতি গ্রহণ করেন। বর্তমান গভর্নরও দায়িত্ব নেওয়ার পর একই অবস্থান বজায় রাখেন। এতে রিজার্ভ বাড়তে বাড়তে গত ২৯ জুন ৩৭ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে। গত ১ সেপ্টেম্বর রিজার্ভ দাঁড়ায় ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। তবে সেখান থেকে কমে গত মঙ্গলবার তা ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে নেমে আসে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ইসরাইলে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও ডলারের দাম কমেছে। বাংলাদেশেও চলমান পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর গত কয়েক দিনে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দাম বাড়ছে। চলতি সপ্তাহে ডলারের দর ১২৪ টাকা ছাড়িয়েছে। গত দুই দিন আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকা ৩৫ পয়সায়। এর আগের দুই দিন দর ছিল ১২৪ টাকা ৩০ পয়সা।

এর আগে গত অক্টোবরের শুরুতে আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ছিল ১২৩ টাকা। পরবর্তী সময়ে ক্রমাগত বেড়ে মাসের শেষ কর্মদিবসে তা ১২৩ টাকা ৯৯ পয়সায় পৌঁছায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর আন্তঃব্যাংক বাজারে ডলারের দর ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে সীমাবদ্ধ ছিল। চলতি বছরের মার্চ থেকে বাড়তে বাড়তে বর্তমানে এ পর্যায়ে পৌঁছেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি

বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

হঠাৎ করে খোলা বাজারে ডলারের চাহিদা বেড়েছে, এখন কত?

হঠাৎ করে খোলা বাজারে ডলারের চাহিদা বেড়েছে, এখন কত?

আবারও বাড়ছে ডলারের দাম

আবারও বাড়ছে ডলারের দাম

৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

ব্যাংকিং লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তা

ব্যাংকিং লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তা

আরও পড়ুন

ডলারের বাজার সামলাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

ডলারের বাজার সামলাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

মোজোর মেগা ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার

মোজোর মেগা ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার

৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ কমেছে ৪৯১ মিলিয়ন ঘনফুট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম