Logo
Logo
×

Advertisement

ব্যাংক

মতিউরকে যে নির্দেশনা দিল সরকার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৫:৩৭ পিএম

মতিউরকে যে নির্দেশনা দিল সরকার

মতিউর রহমান। ফাইল ছবি

Advertisement

ছেলে রিফাতের ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানকে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। ব্যাংকটির পরিচালক পদ থেকেও তাকে অপসারণ করা হতে পারে। 

রোববার সোনালী ব্যাংকের পর্ষদ সভা শেষে ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, মতিউর রহমানের পরিচালনা পর্ষদের সভায় অংশ না নেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা আমরা আমাদের বোর্ড সদস্যদের জানিয়েছি।

বিএনপি আমলে সেই মতিউরের উত্থান যার হাত ধরে

এর আগে মতিউর রহমানকে ছাড়াই রোববার বেলা ১১টায় অনুষ্ঠেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠক শুরু হয়। জানা যায়, চলতি সপ্তাহের মধ্যেই পরিচালক পদ থেকে তাকে অপসারণ করা হতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মতিউর রহমানকে তিন বছরের জন্য সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার।

মতিউরের গ্রামের বাড়িতেও বিপুল সম্পদ

সম্পদ নিয়ে বিতর্ক শুরুর পর মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। 

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বর্তমান দায়িত্ব থেকে মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে।  তাকে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) বদলি করা হয়। 

বিএনপির মনোনয়নে বাবাকে ইউপি চেয়ারম্যান বানিয়ে ক্ষমতার জানান দেন মতিউর

রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইবুনালের সভাপতি পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

কুরবানির ঈদের আগে রাজধানীর একটি এগ্রোফার্ম থেকে মতিউর রহমানের ছেলে ১৫ লাখ টাকার ছাগল কেনার পর শুরু হয় আলোচনা। এরপর একের পর এক তথ্য বেরিয়ে আসে মতিউর রহমানের সম্পদের। 

মতিউর রহমান এনবিআরের দায়িত্বে থাকার পাশাপাশি তাকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে তিন বছরের জন্য ২০২২ সালের ১ ফেব্রুয়ারি নিয়োগ দেওয়ার সুপারিশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। 

Advertisement

মতিউর রহমান সোনালী ব্যাংক নির্দেশনা সরকার ছাগলকাণ্ড

Advertisement

আরও পড়ুন

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে অনুমতি লাগবে না

বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে অনুমতি লাগবে না

চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম