Logo
Logo
×

Advertisement

অন্যান্য

দুধসহ সব পণ্যের দাম বাড়াল মিল্ক ভিটা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৯:৫৯ পিএম

দুধসহ সব পণ্যের দাম বাড়াল মিল্ক ভিটা

Advertisement

দুধসহ সব ধরনের পণ্যের দাম বাড়িয়েছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটা। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ব সংস্থাটি। 

বুধবার থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড ব্যবস্থাপক (বিপণন-মিরপুর) শহীদুর রহমান। জানান, গত ২৯ মে দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সংস্থাটির ভাষ্য, গো-খাদ্যসহ সব ধরনের পণ্যের দাম বেশি হওয়ায় উৎপাদন ও সরবরাহ খরচ বেড়েছে। এ ছাড়া বাজারের সঙ্গে বাস্তবতার নিরিখে সমন্বয় করতে দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, আজ (১ জুন) থেকে গ্রাহক পর্যায়ে প্রতি লিটার প্যাকেটজাত তরল দুধে ৫ টাকা বাড়িয়ে দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ৭৫ টাকা। এ ছাড়া আধা লিটারের প্যাকেট ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে। আর ২৫০ মিলি প্যাকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা, যা আগে ছিল ২২ টাকা।

মিল্ক ভিটা পাস্তুরিত তরল দুধ, টোল্ড মিল্ক, ফ্লেভার্ড মিল্ক, ঘি, মাখন, ননিযুক্ত গুঁড়া দুধ, ননিবিহীন গুঁড়া দুধ, মিষ্টি দই, টক দই, রসগোল্লা সন্দেশ, চিজ, কেকসহ ২২ ধরনের পণ্য বাজারজাত করে আসছে। সব ধরনের পণ্যের দামই বাড়ানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে মিল্ক ভিটা পণ্যের দাম বাড়ানোর সুপারিশ করা হয়। 

মিল্ক ভিটার পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সাল থেকে করোনা পরিস্থিতির কারণে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে না পারলেও ২০২০-২১ অর্থবছরে ১৩ লাখ টাকা লাভ করেছে সংস্থাটি।

মিল্ক ভিটার সব পণ্যের দামের তালিকা দেখতে ক্লিক করুন লিঙ্কে:

Advertisement

দুধ মিল্ক ভিটা দাম বৃদ্ধি

Advertisement

আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানা গেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানা গেল

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক

২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম