Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৫:১২ পিএম

বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ

Advertisement

সদ্য বিদায়ী অর্থবছরের (২০২৩–২৪) নয় মাসের (তৃতীয় কোয়ার্টার পর্যন্ত) হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা ওই অর্থবছরের ৬ মাসের হিসাবে ছিল ৩ দশমিক ৭৮ শতাংশ। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়ায় এবার মোট প্রবৃদ্ধি বেড়েছে। 

মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

বিবিএসের হিসাবে বলা হয়েছে, টাকার অংকে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮ হাজার ৬৩২ বিলিয়ন ডলার বা ৮ লাখ ৬৩ হাজার ২০০ কোটি টাকা। 

কৃষি খাত: পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল এক দশমিক শূন্য ৪ শতাংশ ও ৪ দশমিক ৬৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তৃতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল এক দশমিক ৮৮ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল শূন্য দশমিক ১৬ শতাংশ ও ৪ দশমিক ২২ শতাংশ।

শিল্প খাত: পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্য ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ ও ৩ দশমিক ২৪ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল ৭ দশমিক ২৩ শতাংশ ও ১০ শতাংশ।

সেবা খাত: পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্য ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল ৩ দশমিক ৭৩ শতাংশ ও ৩ দশমিক শূন্য ৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৪৭ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ ও ৬ দশমিক ৬২ শতাংশ।

Advertisement

বিদায়ী অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি

Advertisement

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

আইএমএফ’র পূর্বাভাসে অর্থনীতির দুঃসংবাদ প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি

প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

খেলাপি হওয়া সত্ত্বেও বেক্সিমকোকে বিশেষ ছাড়

খেলাপি হওয়া সত্ত্বেও বেক্সিমকোকে বিশেষ ছাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম