Logo
Logo
×

Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠান

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

Advertisement

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের পরীক্ষার সিলেবাস অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমসিকিউ, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি নিয়ে যে গেজেট জারি করেছিল, তাতে এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচনের কথা উল্লেখ ছিল। তবে বর্তমান সরকার আগের নিয়মে ফিরে গিয়ে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে চায়। প্রাথমিকভাবে এ বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিনটি ধাপ অনুসরণের সম্ভাবনা রয়েছে। শিক্ষামন্ত্রী এ পদ্ধতি অনুসরণের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। এ জন্য পৃথক পরিপত্র জারির প্রয়োজন হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, শিক্ষক নিয়োগসংক্রান্ত গেজেটে বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচনের কথা বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নেওয়ার সম্ভাবনাই বেশি। গেজেটে বাছাই পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। বাছাই পরীক্ষা কয় ধাপে হবে, তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নির্বাহী বোর্ড চূড়ান্ত করবে।’

এদিকে প্রায় তিন বছর হতে চললেও নতুন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি এনটিআরসিএ। সংস্থাটি একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিলেও নানা কারণে তা সম্ভব হয়নি। নতুন করে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সামনে আসায় ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এনটিআরসিএ জানিয়েছে, ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্বের শঙ্কা

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষকদের বদলি, শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা—এই তিনটি কাজের কারণে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হতে পারে।

সূত্রের তথ্য অনুযায়ী, এনটিআরসিএর একাংশ প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানদের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নতুন নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পক্ষে। অন্য একটি অংশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি-সংক্রান্ত পরিপত্র জারির পর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায়। এসব কার্যক্রম শেষ করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে আরও সময় লাগতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের আগে বেশ কিছু সমস্যার সমাধান করতে হবে। বিষয়গুলো নিয়ে কাজ চলছে। ফলে বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

চাকরি দেবে ইজি ফ্যাশন, বেতন ৩০ হাজার

চাকরি দেবে ইজি ফ্যাশন, বেতন ৩০ হাজার

১০ জনকে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ

১০ জনকে নিয়োগ দেবে ট্যুরিস্ট পুলিশ

লোকবল নেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমা

লোকবল নেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমা

ডিগ্রি ছাড়াই বার্ষিক সর্বোচ্চ ১১ কোটি টাকা বেতনে গুগলে চাকরির সুযোগ

ডিগ্রি ছাড়াই বার্ষিক সর্বোচ্চ ১১ কোটি টাকা বেতনে গুগলে চাকরির সুযোগ

৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

আরও পড়ুন

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮১৭ জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৮১৭ জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষককে শোকজ, বন্ধ বেতন-ভাতা

৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষককে শোকজ, বন্ধ বেতন-ভাতা

বিইউপিতে ৬৭ পদে জনবল নিয়োগ

বিইউপিতে ৬৭ পদে জনবল নিয়োগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম