Logo
Logo
×

Advertisement

বিনোদন

অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম

অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান আর নেই

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন। ছবি: সংগৃহীত

Advertisement

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ডায়ান কিটনের বন্ধু ডোরি রাথ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

১৯৭০ সালে ডায়ান কিটন রোমান্টিক কমেডি লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্সের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরে দ্য গডফাদার ছবিতে অ্যাডামস করলিওনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। এছাড়া, ফাদার অফ দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইভস ক্লাব এবং অ্যানি হলের মতো চলচ্চিত্রেও অভিনয় করেন কিটন। ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পান তিনি। 

পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কিটন দ্য ফ্যামিলি স্টোন, বিকাস আই সেড সো, অ্যান্ড সো ইট গোজ, প্লে ইট অ্যাগেইন, স্যাম, স্লিপার, লাভ অ্যান্ড ডেথ এবং ম্যানহাটনসহ কয়েক ডজন ছবিতে অভিনয় করেন। সবশেষ ২০২৪ সালে সামার ক্যাম্প ছবিতে অভিনয় করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি কিটন বেশ কয়েকটি ছবিও পরিচালনা করেছিলেন। এর মধ্যে রয়েছে তথ্যচিত্র হেভেন, কমেডি ড্রামা আনস্ট্রং হিরোস, হ্যাঙ্গিং আপ।

ডায়ান কিটন তার অভিনব স্টাইলের জন্য পরিচিত ছিলেন। তিনি কখনো বিয়ে করেননি। তার দুটি পালক সন্তান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম