Logo
Logo
×

Advertisement

বিনোদন

চিত্রনায়ক বাপ্পীর দেশত্যাগ নিয়ে যা জানা গেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম

চিত্রনায়ক বাপ্পীর দেশত্যাগ নিয়ে যা জানা গেল

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। ফাইল ছবি

Advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী গেল মাসে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় গুঞ্জন, বাপ্পী নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন! এমন আলোচনা নিয়ে মুখ খুললেন তিনি নিজেই। এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছেন, দেশ ছেড়ে পালিয়ে যাননি, যুক্তরাষ্ট্র সফরের কারণ জানালেন বাপ্পী।

বাপ্পী বলেন, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি খবর এসেছে যে- বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়।

এই অভিনেতা বলেন, বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং হোমসিক মানুষ আমি, পরিবার ছাড়া থাকতে পারি না। আমি সবাইকে এটাই বলতে চাই, আমি পালিয়ে যাইনি।

এদিকে ‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’, এমন মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই তারকা। তিনি বলেন, অনেকে বলছেন- বাপ্পীর সিনেমায় কাজ নেই। এ জন্য বিদেশে চলে গেছেন তিনি। আমি সেসব মানুষকে জানাতে চাই, সিনেমার কাজ ছাড়াও চলতে পারে বাপ্পী।

গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন এ অভিনেতা। মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ব্যবসায়িক কাজে গিয়েছিলাম সেখানে। কয়েকজন বায়ারের সঙ্গে মিটিং ছিল। পাশাপাশি সেখানে চেম্বার অব কমার্সের একটি সামিটেও অংশ নিয়েছি। কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনেক দিন হয় বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না, এ জন্য এই সুযোগে একটু ঘুরে এলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

নির্বাচনি সমীকরণে আটকে গেলেন ট্রাম্প-নেতানিয়াহু

নির্বাচনি সমীকরণে আটকে গেলেন ট্রাম্প-নেতানিয়াহু

ইরানকে সহায়তাকারীদের বিরুদ্ধে যে কঠোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

ইরানকে সহায়তাকারীদের বিরুদ্ধে যে কঠোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

রাতভর সোশ্যাল মিডিয়া, সকালে দেরিতে কাজ শুরু— কেমন দৈনন্দিন জীবন ট্রাম্পের?

রাতভর সোশ্যাল মিডিয়া, সকালে দেরিতে কাজ শুরু— কেমন দৈনন্দিন জীবন ট্রাম্পের?

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম