Logo
Logo
×

Advertisement

বিনোদন

কাশফুলের শুভ্রতায় উজ্জ্বল বুবলী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ এএম

কাশফুলের শুভ্রতায় উজ্জ্বল বুবলী

কাশফুলের শুভ্রতার মাঝে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।

Advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও ভক্তদের মন জয় করেছেন কাশফুলের শুভ্রতার মাঝে ধারণ করা কিছু ছবি সম্প্রতি নিজের ফেসবুক পেজে শেয়ার করে। এই অভিনেত্রীর ছবিগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

ছবিগুলোতে দেখা যায়, খোলা চুলে মিষ্টি হাসি মুখে কাশফুলের মাঠে দাঁড়িয়ে আছেন বুবলী। চোখে রোদচশমা, পরনে মানানসই পোশাক— সব মিলিয়ে যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছেন তিনি। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘ফুলেরা নীরব, তবুও তারা তাদের সৌন্দর্য, লাবণ্য আর মাধুর্যকে মেলে ধরে।’ 

নায়িকার এই মনোমুগ্ধকর উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন অনুরাগীরাও। কমেন্ট বক্সে বুবলীর রূপের প্রশংসায় ভাসছেন ভক্তরা। একজন ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লাহ, তুমি দেখতে এত মিষ্টি আর বার্বি পুতুলের মতো সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘কাশফুলের সৌন্দর্য দেখি।’

উল্লেখ্য, সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা শবনম বুবলী বর্তমানে ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের একজন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত উপস্থিতি রাখছেন তিনি। তার প্রতিটি পোস্টই ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম