Logo
Logo
×

Advertisement

বিনোদন

১৬ বছর পর বিটিভির ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে আসিফ আকবর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম

১৬ বছর পর বিটিভির ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে আসিফ আকবর

আসিফ আকবর। সংগৃহীত ছবি

Advertisement

সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গেছেন। তিনি গান গাইতে অবশ্য যাননি। শিশু-কিশোরদের প্রতিভা খোঁজার জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-তে অংশ নেন। 

এর আগে ২০০৮ সালে বাংলাদেশ বেতার ও বিটিভির ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত হন আসিফ আকবর। সেই থেকে সরকারি মাধ্যম দুটিতে তাকে আর আমন্ত্রণ জানানো হয়নি। কখনও দেখা যায়নি। সরকার পরিবর্তনের পর গত বছরের সেপ্টেম্বরে তিনি নতুন করে আমন্ত্রণ পেলেও বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন। অবশেষে এক বছর পর ‘নতুন কুঁড়ি’র আহ্বান উপেক্ষা করতে না পেরে বিটিভিতে ছুটে যান এ সংগীত তারকা।

এ বিষয়টি সর্বপ্রথম জানিয়েছেন গায়ক সোহেল মেহেদী। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। পোস্টে সোহেল মেহেদী লিখেছেন, দীর্ঘ সময় পর আজ আসিফ ভাই গেলেন বিটিভিতে। সেই যে ‘ও প্রিয়া তুমি কোথায়’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিল এই বিটিভিতেই। তিনি বলেন, আসিফ ভাইকে দেড় যুগেরও বেশি সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয়নি। 

সোহেল মেহেদী বলেন, আমাকেও গান গাইতে দেওয়া হয়নি। তবে পটপরিবর্তনের পর আমি কিছু অনুষ্ঠানে গান করেছি, আর আসিফ ভাই গেলেন আজ প্রথমবার। যদি নতুন কুঁড়ি না হতো, তিনি হয়তো যেতেন না। বিটিভির জিএমের আন্তরিক অনুরোধ তিনি ফিরিয়ে দিতে পারেননি।

এ সংগীতশিল্পী বলেন, আসিফ আকবরকে দেখে বিটিভির কর্মী, শিশু প্রতিযোগী ও অভিভাবকরা সবাই আনন্দে ভরে ওঠেন। এ শিল্পীকে পেয়ে যেন বিটিভি প্রাণ ফিরে পায়।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে আবার ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান চালু করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম