Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ে না করলে হয়তো নিজের ছেলেকে পেতাম না: শ্রাবন্তী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:২২ পিএম

বিয়ে না করলে হয়তো নিজের ছেলেকে পেতাম না: শ্রাবন্তী

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

Advertisement

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি নিজের ব্যক্তিগত জীবনে যতই চড়াই-উতরাই আসুক না কেন, হাসিমুখে পেশাদার জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলেছেন। যদিও অভিনেত্রী তিনবার বিয়ে ভেঙেছে। তার দুই সাবেক স্বামী এখন নতুন সংসার করছেন। এদিকে একা ছেলেকে মানুষ করছেন শ্রাবন্তী চ্যাটার্জি। 

তিন-তিনবার বিয়েবিচ্ছেদ হলেও তাতে ভাঙনের আঁচ লাগতে দেননি ছেলের গায়ে। ছেলের জন্য একটা সময় নিজের ক্যারিয়ার পর্যন্ত স্যাক্রিফাইস করেছিলেন অভিনেত্রী। নায়িকা হিসেবে শ্রাবন্তীর আত্মপ্রকাশ 'চ্যাম্পিয়ন' সিনেমা দিয়ে। বক্স অফিসে দারুণ সফল পেয়েছিল সেই সিনেমা। নায়িকা তখন দশম শ্রেণির ছাত্রী ছিলেন। 

একসময় ভালোবাসার টানে বাড়ির অমতে টালিউড পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন ১৬ বছর বয়সে। বছর ঘুরতে না ঘুরতেই মা হন অভিনেত্রী। ১৭ বছর বয়সে স্কুলের গণ্ডি পার করার আগেই মা হয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। 

সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী বলেন, আমার কাছে প্রায়োরিটি খুব জরুরি। সেই সময় আমি ভেবেছিলাম নিজেকে সময় দেব। তিনি বলেন,  হয়তো অতো ছোট বয়সে বিয়ে করাটা (বাড়াবাড়ি) ভীষণ পাগলামি ছিল; কিন্তু কপালে ছিল। বিয়েটা না করলে হয়তো আমি নিজের ছেলেকে পেতাম না। ঝিনুককে আমি খুব ছোটবেলায় পেয়েছি।

শ্রাবন্তী বলেন, আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি নিজেও খুব ছোট ছিলাম। তখন আমার মনে হয়েছিল— ছেলেকে সময় দিই। আমি ছেলের সঙ্গে খুব এনজয় করেছি ওর জন্ম ও বড় হওয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম