Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শুভর নতুন গানের মডেলে লিমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:২১ পিএম

শুভর নতুন গানের মডেলে লিমা

শুভর নতুন গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল লিমা। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় গায়ক শুভ আবারও শ্রোতাদের জন্য নিয়ে এলেন নতুন গান। সম্প্রতি তিনি দুটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন, যার শিরোনাম ‘মাহি বে’ এবং ‘তোর হয়ে থাকতে চাই’। এই দুই গানে শুভর সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের জনপ্রিয় গায়িকা সুমচান্দা এবং শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল লিমা বিনতে মোস্তফা। ভিডিও শুটিং হয়েছে ঢাকা এবং কক্সবাজারে। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন আজাদ, এবং শিগগিরই গানগুলো একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। 

শুভ বলেন, লিমা বিনতে একজন খুবই প্রতিভাবান উপস্থাপিকা ও মডেল। তার অভিনয় গান দুটিতে এক নতুন রঙ যোগ করেছে। আমি বিশ্বাস করি, দর্শকরা গানগুলো ভীষণভাবে উপভোগ করবেন।

লিমা বিনতে মোস্তফা বলেন, উপস্থাপিকার পাশাপাশি মডেল হিসেবে এই দুটি চমৎকার গানে কাজ করার সুযোগ পেয়ে আমি খুব খুশি। আশা করি, দর্শকরা গানগুলো ভালোভাবে গ্রহণ করবেন।    

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম