Logo
Logo
×

Advertisement

বিনোদন

শেখ হাসিনাকে নিয়ে মীর স্নিগ্ধর পোস্টের জবাবে যা বললেন শাওন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

শেখ হাসিনাকে নিয়ে মীর স্নিগ্ধর পোস্টের জবাবে যা বললেন শাওন

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মেহের আফরোজ শাওন। সংগৃহীত ছবি

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বলেছেন, ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে। মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

কিন্তু এমন মন্তব্যের পরপরই এটিকে অন্যের দ্বারা লেখা স্ক্রিপ্ট বলে মনে করেন ঢালিউড অভিনেত্রী মেহের আফরোজ শাওন। স্নিগ্ধর স্ট্যাটাসটির স্ক্রিনশট শেয়ার করে সামাজিক মাধ্যম ফেসবুকে পাল্টা পোস্টে অভিনেত্রী বলেন, আপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়া? অতিদ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্টরাইটার নিয়োগ দিন, প্লিজ।

এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল্যাট’-এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে বলে উল্লেখ্য করেন মেহের আফরোজ শাওন।

এর আগে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এক বক্তব্যে আপসহীন নেত্রী শেখ বলার পরেই আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেন। এ নিয়ে সামাজিক মাধ্যমের নেটিজেনরা বলছেন, তার সেই বক্তব্যের ব্যাখ্যাই এই স্ট্যাটাস।

সদ্য বিএনপির রাজনীতিতে যুক্ত মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লিখেছেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়; বরং বাংলাদেশের সব সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে— এমন সব পরিবারের।

তিনি বলেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকাল, সজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।

তিনি আরও বলেন, যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন পর্যন্ত না ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বলেও জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা

শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা

১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর ভূমিকায় জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত: টিআইবি

‘এটাই শেখ হাসিনার জাদুর ট্যাবলেট’, ইউনূসকে হেনস্তা নিয়ে সোহেল তাজ

‘এটাই শেখ হাসিনার জাদুর ট্যাবলেট’, ইউনূসকে হেনস্তা নিয়ে সোহেল তাজ

আরও পড়ুন

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

বাপ্পারাজকে স্যালুট জানালেন ওমর সানী

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

‘তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান, ৪০ বছরে একটিও পাইনি’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

২০ বছর পূর্তিতে আইম্যাক্সে ফিরছে ‘দ্য প্রেস্টিজ’

নতুন প্রেমে মজেছেন জেনিফার লোপেজ

নতুন প্রেমে মজেছেন জেনিফার লোপেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম