Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকার বোন, বর কে?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকার বোন, বর কে?

Advertisement

পাড়ুকোন পরিবারে খুশি খবর। খ্যাতনামা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের দুই মেয়ে দীপিকা ও অনিশা। বড় মেয়ে দীপিকা পাড়ুকোন সংসারী। জামাই রণবীর সিং ব্যবসায়ী পরিবারের ছেলে এবং পেশায় বলিউড অভিনেতা। অন্যদিকে ছোট মেয়ের এখনো বিয়েই হয়নি। তবে খুব শিগগির বিয়ে করতে চলেছেন অনিশা পাড়ুকোন। হবু ছোট জামাইও নাকি ব্যবসায়ী পরিবারের ছেলে। তবে প্রশ্ন উঠছে—তার পড়াশোনা কতদূর? দীপিকার বোন তিনটা বিষয়ে স্নাতক পাশ। এ ছাড়া হার্ভার্ড থেকে পড়াশোনা করেছেন অনিশা পাড়ুকোন।

৩৪ বছরের অনিশা দিদি দীপিকার নয়নের মণি। মনস্তত্ত্ব, অর্থনীতি ও সমাজতত্ত্ব— এই তিনটি বিষয়ে স্নাতক। তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি ম্যানেজমেন্টের ডিগ্রিও আছে তার। এ মুহূর্তে তিনি দিদি দীপিকার মানসিক স্বাস্থ্যের উন্নতির স্বার্থে তৈরি সংস্থা ‘লাভ, লিভ, লাফ’-এর কর্ণধার। দীপিকার সংস্থার হয়ে অর্থ সংগ্রহ ও সংস্থার প্রচার কৌশল নির্ণয় থেকে সংস্থার উন্নতির স্বার্থে নানা ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

এদিকে অনিশা পাড়ুকোনের হবু স্বামী রোহন আচার্য সামাজিক মাধ্যমে খুব সক্রিয় নন। যদিও বলিউডের বড় বড় তারকা তাকে অনুসরণ করেন। তার বায়োডাটায় লেখা আছে— ‘গ্লোবাল সিটিজেন’। ছোটবেলা থেকেই দুবাইয়ে থাকেন রোহন। অনিশার মতো অত ডিগ্রি না থাকলেও রোহন কিংসটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেছেন। 

এ মুহূর্তে দুবাইয়ে পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়েছেন রোহন। এ ছাড়া ব্লুগ্রাউন্ড সংস্থার নাকি বিপণন আধিকারিক। রোহনের মায়ের বাবা-মা ছিলেন পরিচালক বাসু ভট্টাচার্য ও রিঙ্কি ভট্টাচার্য। দিদিমা রিঙ্কি আবার খ্যাতনামা পরিচালক বিমল রায়ের কন্যা। সেই সূত্রে অনিশার শ্বশুরবাড়ির দিকে বাঙালি যোগও রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমি আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন নই: রাধিকা

আমি আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন নই: রাধিকা

ফের শাহরুখ-দীপিকা একসঙ্গে?

ফের শাহরুখ-দীপিকা একসঙ্গে?

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

ফের কন্যা সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা দম্পতি

ফের কন্যা সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা দম্পতি

দ্বিতীয় সন্তান আসার আগে মন্দিরে দীপিকা-রণবীর

দ্বিতীয় সন্তান আসার আগে মন্দিরে দীপিকা-রণবীর

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম