Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ইলন মাস্ককে ‘অভিযোগ’ জানালেন অনুপম খের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

ইলন মাস্ককে ‘অভিযোগ’ জানালেন অনুপম খের

Advertisement

কোনো চমকপ্রদ নতুন প্রকল্পের ঘোষণা কিংবা বাণিজ্যিক অংশীদারত্বের জন্য নয়, বরং তার এক্স হ্যান্ডেলে ঘটে যাওয়া এক বিপত্তির কথা জানাতেই ইলন মাস্কের দ্বারস্থ হয়েছেন বলে জানান বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। তিনি সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অভিযোগ পোস্ট করে বিশ্বের অন্যতম ধনী এবং বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‌এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ককে ট্যাগ করেছেন। 

এ বর্ষীয়ান অভিনেতা এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। গত দুই সপ্তাহেরও কম সময়ে তিনি তার এক্স অ্যাকাউন্ট থেকে প্রায় ৯ লাখের বেশি ফলোয়ার হারিয়েছেন! সেই বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী হঠাৎ কেন উধাও হলেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিনেতা।

ইলন মাস্ককে উদ্দেশ্য করে এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে অনুপম খের লিখেছেন— প্রিয় মি. ইলন মাস্ক গত ১৫ দিনে আমি আমার ৯ লাখের বেশি ফলোয়ার হারিয়েছি। আপনি বা আপনার টিমের কেউ কি জানেন— হঠাৎ এটি কেন হলো? এটি একটি পর্যবেক্ষণ, অভিযোগ নয় এখন পর্যন্ত।

ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম 'এক্স'-এ ফলোয়ারের সংখ্যা কমে যাওয়া নিয়ে এর আগেও অনেক তারকা অভিযোগ করেছিলেন। তবে অনুপম খেরের মতো একজন জনপ্রিয় অভিনেতার ক্ষেত্রে এত বড়সংখ্যক ফলোয়ার হারানোয় মাস্কের প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বর্তমানে এ বর্ষীয়ান অভিনেতার এক্স প্ল্যাটফর্মে ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৯৫ লাখের মতো। এত জনপ্রিয় একজন তারকার ফলোয়ারের সংখ্যা এভাবে দ্রুত কমতে থাকায় স্বাভাবিকভাবেই হতবাক হয়েছেন অনুপম খের।

অভিনেতার এই পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই তার অনুরাগী মহল থেকে নানা মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেক নেটিজেন যেমন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, ঠিক তেমনই কেউ কেউ আবার কৌতুকপূর্ণ মন্তব্যও করেছেন।

এক নেটিজেন অভিনেতাকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, আপনার কাছে ৯ লাখ ফলোয়ার কী? অন্য আরেক নেটিজেন এই ফলোয়ার কমার কারণ হিসেবে প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণকে দায়ী করেছেন। তিনি লিখেছেন, স্যার, যেসব অ্যাকাউন্ট আর টুইটারে (এক্স-এ) নেই কিংবা ব্লক করা হয়েছে, সেগুলোর কারণেই সংখ্যা কমে গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম