Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিয়াম-সুস্মিতার সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

সিয়াম-সুস্মিতার সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে

সংগৃহীত ছবি

Advertisement

ঢালিউডের কিং শাকিব খানকে নিয়েবরবাদসিনেমার সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয় প্রযোজক শেহরিন সুমি এবার 'রাক্ষস' সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। 'রাক্ষস' সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে এ সিনেমার ফার্স্ট লুক। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সময়ের আলোচিত হিরো সিয়াম আহমেদ। তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে।

কয়েক সেকেন্ডের সেই ঝলকটি দেখে সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমী নেটিজেনদের মনে একটাই প্রশ্ন— তবে কিবরবাদসিনেমার চেয়েও বড় কোনোভায়োলেন্সআসছে পর্দায়?  অনেকেরই ধারণা ছিল—বরবাদসিনেমার পর হয়তো নির্মাতারা কিছুটা নমনীয় গল্পের দিকে ঝুঁকবেন। কিন্তু ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর সব জল্পনা বদলে গেছে। নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার ভায়োলেন্স অন্ধকার জগতের এমন এক সীমানা ছুঁতে চলেছেন, যা ঢাকাই সিনেমা জগতে সচরাচর দেখা যায় না।

বুধবার এফডিসিতে 'রাক্ষস' সিনেমার ফার্স্টলুক প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে সিয়াম আহমেদ বলেন, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্স হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবেরাক্ষসসিনেমা।

সিনেমার ফার্স্টলুকে দেখা যায়, এক অবিশ্বাস্য বীভৎস দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। তার মাঝে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দণ্ডায়মান অভিনেতা সিয়াম। এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল নিয়ে তিনি গুলি ছুড়লেন মৃত বাঘটির দিকে। সিয়ামের চোখেমুখে ফুটে ওঠে এক ধ্বংসাত্মক অথচ বিষাদগ্রস্ত অভিব্যক্তি, আর দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল, যা স্পষ্ট করেরাক্ষসমোটেও কোনো সাধারণ ধারার সিনেমা নয়। জানা গেছে, দেশের বাইরে শ্রীলংকা মালয়েশিয়াতেও হবে সিনেমার কিছু অংশের শুটিং।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম