Logo
Logo
×

Advertisement

বিনোদন

আকাশছোঁয়া পারিশ্রমিকে নতুন রেকর্ড তামান্নার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম

আকাশছোঁয়া পারিশ্রমিকে নতুন রেকর্ড তামান্নার

দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও পেশাদার জীবনে এক মুহূর্তের জন্যও থেমে থাকেননি দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার বেদনা সামলালেও ক্যারিয়ারে তার কোনো ছাপ পড়তে দেননি তিনি, বরং ‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ কিংবা ‘তুফান’-এর মতো জনপ্রিয় গানে পারফরম্যান্স দিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ সালেও তামান্নার হাতে রয়েছে একাধিক বড় প্রকল্প। তবে নতুন বছরে কাজের তালিকার চেয়েও বেশি আলোচনায় এসেছে তার পারিশ্রমিক। এখন আর দিন বা সিনেমাভিত্তিক চুক্তিতে নয়, বরং ‘মিনিট’ হিসাবেই পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে মাত্র ৬ মিনিটের একটি নৃত্য পরিবেশনের জন্য তামান্না দাবি করেন ৬ কোটি টাকা। অর্থাৎ মঞ্চে প্রতি মিনিট উপস্থিত থাকার বিনিময়ে তিনি পেয়েছেন ১ কোটি টাকা—যা শুনে রীতিমতো চমকে উঠছেন অনেকে।

ওই অনুষ্ঠানে বহু নামিদামি তারকা উপস্থিত থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তামান্নাই। টিকিটের মূল্য তুলনামূলক বেশি হওয়া সত্ত্বেও তার জনপ্রিয়তার কারণে একটি টিকিটও অবিক্রিত থাকেনি। মঞ্চে তার উপস্থিতি দর্শকদের উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দেয়।

বর্তমান বলিউডে মঞ্চে পারফর্ম করে কোনো অভিনেত্রী এত বিপুল পারিশ্রমিক পান কিনা— তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। অনেকে মনে করছেন, ক্যারিয়ারের এই মুহূর্তে তামান্না রয়েছেন একেবারে শীর্ষে। একের পর এক সফল আইটেম সং ও ওয়েব সিরিজে তার উপস্থিতিই তাকে এমন আকাশচুম্বী পারিশ্রমিক দাবি করার আত্মবিশ্বাস জুগিয়েছে।

বিচ্ছেদের বিষাদ পেছনে ফেলে তামান্না এখন পুরোপুরি মনোযোগী নিজের কাজ, সাফল্য আর নতুন উচ্চতা ছোঁয়ার লক্ষ্যে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম