Logo
Logo
×

Advertisement

বিনোদন

৬ বছর আগেই ‘জ্যাক রায়ান’ সিরিজে উঠে এসেছিল ভেনেজুয়েলার ভবিষ্যৎ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম

৬ বছর আগেই ‘জ্যাক রায়ান’ সিরিজে উঠে এসেছিল ভেনেজুয়েলার ভবিষ্যৎ

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’। ছবি: সংগৃহীত

Advertisement

কখনো কখনো কল্পকাহিনী বাস্তব ঘটনাকেও ছাপিয়ে যায়—ঠিক এমনই এক চমকপ্রদ মিল সামনে এসেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’–কে ঘিরে। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিরিজের দ্বিতীয় সিজনের একটি দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

সিরিজের ওই দৃশ্যে জন ক্রাসিনস্কির অভিনীত চরিত্র জ্যাক রায়ান সিআইএর কয়েকজন কর্মকর্তার কাছে প্রশ্ন তোলেন—বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবচেয়ে বড় হুমকি কোন দেশ। জবাবে এক কর্মকর্তা রাশিয়ার নাম উল্লেখ করেন। এরপর জ্যাক রায়ান আবার জানতে চান, আর কে? তখন চীনের কথাও উঠে আসে।

এরপরই জ্যাক রায়ান বলেন, ভেনেজুয়েলার কথা কি কেউ ভেবেছেন? তিনি উল্লেখ করেন, বিপুল তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকা সত্ত্বেও দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

এই কাল্পনিক সংলাপের সঙ্গে সাম্প্রতিক বাস্তব ঘটনার মিল দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করছেন। কারণ, চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। অভিযানের পর ট্রাম্পের ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে’—এমন বক্তব্যের সঙ্গে সিরিজের দৃশ্যের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন অনেকেই।

এ বিষয়ে সিরিজটির সহ-নির্মাতা কার্লটন কিউস বলেন, তাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যৎবাণী করা নয়। তবে তিনি স্বীকার করেন, বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় কল্পনাকেও ছাড়িয়ে যায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম