Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভিডিও বার্তায় জোভান, ‘আমি সমাজ ও বউয়ের কাছে লজ্জিত’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

ভিডিও বার্তায় জোভান, ‘আমি সমাজ ও বউয়ের কাছে লজ্জিত’

স্ত্রীর সঙ্গে ফারহান আহমেদ জোভান। ছবি: সংগৃহীত

Advertisement

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের প্রেমজীবন সম্পর্কে কথা বলেছিলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেই পডকাস্টে বলা কিছু কথাকে স্ক্রিপটেড উল্লেখ করে বুধবার (৭ জানুয়ারি) ফেসবুকে এক ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করেছেন তিনি। 

সেই পডকাস্টে জোভান বলেছিলেন, ‘সম্পর্কটা খুব অল্প সময়ের ছিল। কিন্তু শেষ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল সব কিছু ভেঙে পড়ছে। এমনো হয়েছে- মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।’ এবার ভিডিও বার্তায় এসে এই কথাগুলো স্ক্রিপটেড বলে জানালেন তিনি। 

জোভান বলেন, ‘রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যে কারণে আমি আজ সবার সামনে বলতে চাই, যে কথাগুলো আমি বলেছি, সেটি মন থেকে আসেনি। এই কথাগুলো স্ক্রিপটেড ছিল। এগুলো সাজানো ছিল।’ 

অভিনেতা আরও জানান,  ‘আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল। আমি আসলে অনুষ্ঠানে একটু বেশিই বলে ফেলেছি। এগুলো বলা আমার ঠিক হয়নি। দুঃখিত, আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।’ 

এই কথাগুলো জোভান তার হাতে থাকা একটি চিরকুট দেখে পড়ছিলেন।  এরপরে মজা করে জোভান তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ‘আর তো কিছু বলার নাই, সবই বলেছি।’ তখনই জোভান ও তার স্ত্রী হেসে ওঠেন। 

তাই এখন ধারণা করা হচ্ছে, কনটেন্ট বানানোর অংশ হিসেবে হয়তো অভিনেতা এই ভিডিওটি করেছেন।  তবে কাজটা মজার ছলে করা হলেও বিষয়টিকে অধিকাংশ অনুরাগীই ভালোভাবে নেয়নি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ দিনে মাইলফলক ‘ভালো আছো তো?’

২ দিনে মাইলফলক ‘ভালো আছো তো?’

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

নজর কাড়লেন সেমন্তী

নজর কাড়লেন সেমন্তী

সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা

সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম