Logo
Logo
×

Advertisement

নাটক

নজর কাড়লেন সেমন্তী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

নজর কাড়লেন সেমন্তী

অভিনেত্রী সেমন্তী সৌমি। ছবি: সংগৃহীত

Advertisement

শুরু হয়েছে দুর্গাপূজা উৎসব। ঢাকঢল আর শিউলি ফুলের গন্ধে পূজামণ্ডপ উৎসব আমেজে ভরে উঠেছে। আনন্দের এ জোয়ার থেকে বাদ যাননি বিনোদন জগতের তারকারাও। প্রতিবারের মতো এবারও অনেক তারকা নিজেদের বর্ণিল আয়োজনে মেতে উঠেছেন শারদীয় দুর্গাপূজা উদযাপনে। 

তারই ধারাবাহিকতায় একগুচ্ছ বিশেষ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন মডেল-অভিনেত্রী সেমন্তী সৌমি। পূজার বিশেষ সাজে তার ছবিগুলো যেন তাক লাগিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে শারদীয় সাজে, ঐতিহ্যবাহী লুকে নিজেকে মেলে ধরেছেন সেমন্তী সৌমি। তার পরনে ছিল সূক্ষ্ম গোল্ডেন এমব্রয়ডারি করা লাল পাড়ে সাদা রঙের ঐতিহ্যবাহী জামদানি বা সিল্ক শাড়ি। তার ক্ল্যাসিক লুকটিকে আরও সমৃদ্ধ করেছে ভারি ঐতিহ্যবাহী স্বর্ণালঙ্কার দিয়ে। সেই সঙ্গে খোঁপা করা চুলের ওপরে গহনা, ভারি ঝুমকা কানের দুল, মুক্তার মালা এবং কোমরে বিছা পরতে দেখা গেছে অভিনেত্রীকে। বিশেষ আকর্ষণীয় ছিল তার হাতের সাজ। তিনি হাত ও আঙুলগুলো সুন্দরভাবে আলতা দিয়ে রাঙিয়ে তুলেছেন, যা প্রাচীন বাংলার পূজার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়।


অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলোতে আরও  প্রকাশ পেয়েছে নানা ভঙ্গিমা। একটি ছবিতে তিনি হাসিমুখে চুল ঠিক করছেন, আরেক ছবিতে তার অলঙ্কৃত হাত ও আলতা রাঙা আঙুলকে দেখাচ্ছেন, যা সাজের সূক্ষ্ম বিবরণকে তুলে ধরেছেন তিনি। আবার ঘাসের ওপর শুয়েও পোজ দিয়েছেন। তার এ ছবিগুলো দেখে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছেন।

সপ্তমী শেষ হয়ে বিজয়া দশমীর আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যে ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা— প্রতিটি তারকার এই বিশেষ উৎসবের দিনগুলো বর্ণিল আনন্দ ও খুশিতে কাটুক।

এর আগে দুর্গোৎসব শুরু হতেই ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও অভিনেত্রী পূজা চেরীও নতুন নতুন ছবি প্রকাশ করে নিজেদের পক্ষ থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও তাদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা

সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করতে চান জয়া

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তিশা

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তিশা

‘আমার বাবা সব জানে’—শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট

‘আমার বাবা সব জানে’—শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট

মা হচ্ছেন অভিনেত্রী নাফিজা জাহান

মা হচ্ছেন অভিনেত্রী নাফিজা জাহান

আরও পড়ুন

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

নজর কাড়লেন সেমন্তী

নজর কাড়লেন সেমন্তী

সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা

সালাহউদ্দিন লাভলুর নতুন যাত্রা

পাহাড়ি সাজে অর্ষা, ছড়ালেন মুগ্ধতা

পাহাড়ি সাজে অর্ষা, ছড়ালেন মুগ্ধতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম