Logo
Logo
×
   

বিনোদন

মা হচ্ছেন অভিনেত্রী নাফিজা জাহান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

মা হচ্ছেন অভিনেত্রী নাফিজা জাহান

মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান। ছবি: সংগৃহীত

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান। লাক্স তারকা হিসেবে ক্যারিয়ার শুরু করে সুপরিচিত অভিনেত্রী বহু নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর অভিনয়ে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান এ অভিনেত্রী।

পরে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’-এর মতো দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেন নাফিজা জাহান। বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি। ২০২০ সালে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেও প্রশংসা পান এ অভিনেত্রী।

ক্যারিয়ারের জনপ্রিয়তা তুঙ্গে থেকে ২০১৩ সালে অভিনয় থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান নাফিজা জাহান। ২০১৫ সালে এক প্রবাসীকে বিয়ে করলেও সেই সংসার বেশি দিন টেকেনি। পরে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন অভিনেত্রী। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা এ অভিনেত্রী বর্তমানে স্বামীর সঙ্গে নিউইয়র্কে বসবাস করছেন। সেখান থেকেই খবর এলো নাফিজা জাহান মা হতে চলেছেন। 

নাফিজা-রাজীব দম্পতির সংসারে আসছে প্রথম সন্তান। জীবনের নানা ওঠানামা পেরিয়ে নতুন অতিথির আগমনের অপেক্ষায় রয়েছেন এ দম্পতি। সামাজিক মাধ্যমে এ সুখবর ছড়িয়ে পড়তেই বিনোদন জগতের সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন হবু মা নাফিজা জাহান।

আর এটি সামাজিক মাধ্যমে নাফিজা জাহানের মা হওয়ার খবর প্রকাশ্যে আসে অভিনেত্রী নওশীন নাহার মৌয়ের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। নিউইয়র্কে আয়োজিত একটি ঘরোয়া বেবি শাওয়ারের কয়েকটি ছবি শেয়ার করে নাফিজা ও রাজীবের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন নওশীন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম