Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে কে সেই অভিনেত্রী?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে কে সেই অভিনেত্রী?

দক্ষিণী সিনেমা ইন্ডস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ। ছবি: সংগৃহীত

Advertisement

বক্স অফিসে সাড়া জাগানো  ‘কেজিএফ’ সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিতি করে তোলেন দক্ষিণী সিনেমা ইন্ডস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ। বর্তমানে এ অভিনেতার হাতে রয়েছে দুটি সিনেমা। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ও বহু আলোচিত সিনেমা ‘টক্সিক’, যা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) টিজার মুক্তি পেয়েছে।

যশের ৪০তম জন্মদিনেই ‘টক্সিক: এ ফেয়ারটেল ফর গ্রাউন-আপস’ এর টিজার মুক্তি পেল। যেখানে পরিচালক গীতু মোহন দাসের এ সিনেমার এক হিংসাত্মক পৃথিবী ভক্তদের সামনে তুলে ধরা হয়েছে। তবে টিজারের একমুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে নেটদুনিয়ায় এবং তা হলো— অভিনেতা যশ ও এক রহস্যময়ী নারীর মধ্যকার অন্তরঙ্গ মুহূর্ত। 

‘টক্সিক’ সিনেমাটি আগামী মার্চ মাসের ১৯ তারিখে মুক্তি পাবে। এটি যশের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর পর প্রথম সিনেমা, যেখানে তার সঙ্গী হিসেবে কাজ করেছেন একঝাঁক শক্তিশালী অভিনেতা-অভিনেত্রী। এ সিনেমায় যশের সঙ্গে আরও দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আদভানি, হুমা কুরেশি, নয়নতারা এবং রুকমিনি ভাসন্ত । এ ছাড়া অক্ষয় ওবেরয়ও এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 

সেই রহস্যময়ী নারী চরিত্রটি হলেন ইউক্রেনীয়-আমেরিকান অভিনেত্রী ন্যাটালি বার্ন, যিনি হলিউডে অভিনয় করে নিজেকে পরিচিত করেছেন। এবং বর্তমানে তার উপস্থিতি নিয়ে চলছে বলিপাড়ায় গুঞ্জন। টিজারের ওই দৃশ্যে ন্যাটালি বার্নের সঙ্গে যশের অন্তরঙ্গ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

উল্লেখ্য, হলিউড অভিনেত্রী ন্যাটালি বার্ন  মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও পরে তিনি অ্যাকশন ও ড্রামা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন। তিনি ‘দ্য এক্সপেন্ডেবলস ৩’, ‘মেকানিক: রিসারেকশন’, ‘ডাউনহিল’, ‘দ্য এনফোর্সার’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া ন্যাটালি একজন স্ক্রিপ্টরাইটার ও প্রযোজকও, যিনি ‘এক্সিসেলেরেশন’, ‘ফোর্ট্রেস’ এবং ‘দ্য এনফোর্সার’ ছবিতে কাজ করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম