Logo
Logo
×

Advertisement

বিনোদন

বোনের বিয়ের আগেই মুম্বাই ছেড়ে কোথায় গেলেন কৃতি শ্যানন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

বোনের বিয়ের আগেই মুম্বাই ছেড়ে কোথায় গেলেন কৃতি শ্যানন

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুরের সপ্তাহখানেক আগেই দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক গায়ক স্টেবিনের সঙ্গে বাগদান সেরেছেন। বিদেশে বিলাসবহুল প্রমোদতরীতে সেই অনুষ্ঠান আয়োজন করেছিলেন স্টেবিন। আংটি বদলের পর এবার রাজস্থানের উদয়পুরে ১১ জানুয়ারি বিয়ের আসর বসার কথা নূপুর-স্টেবিনের।  

পরিবার, আত্মীয় ও ঘনিষ্ঠ-বন্ধুদের উপস্থিতিতে বসবে সেই বিয়ের আসর। ১৩ জানুয়ারি মুম্বাইতে রিসেপশন পার্টির আয়োজন করার পরিকল্পনা রয়েছে দুজনের। তাই সাতপাকে বাধার আয়োজন শ্যানন পরিবারে । স্টেবিনের সঙ্গে বিয়ের আসর বসবে উদয়পুরের এক রাজপ্রাসাদে। সে কারণেই মা-বাবা, বোনের হবু বর স্টেবিনকে নিয়ে মুম্বাই থেকে রাজস্থানের উদ্দেশে রওনা দিলেন অভিনেত্রী কৃতি শ্যানন।  

বোনের বিয়েতে যাওয়ার আগে মুম্বাইয়ের কলিনা বিমানবন্দরে দেখা গেছে কৃতিকে। তবে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে আরও একজনের ছবি। নিন্দুকেরা বলছেন, তিনি নাকি কৃতির ‘গোপন’ প্রেমিক কবীর বহিয়া। তিনিও একই সঙ্গে পাড়ি দিয়েছেন ‘রয়্যাল সিটি’র উদ্দেশে। পরনে কালো ওভারকোর্ট, লুজ ফিট জিন্স, আর চোখে রোদচশমা পরে একেবারে এয়ারপোর্ট লুকে ধরা দেন কৃতি। 

উল্লেখ্য, শ্যানন পরিবারের মেয়ে নূপুর দিদি কৃতির মতো বিনোদন জগতে সেভাবে পরিচিত নন। যদিও ২০১৯ সালে জনপ্রিয় মিউজিক ভিডিও ‘ফিলহাল’-এ অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। ২০২৩ সালে কুণাল খেমুর বিপরীতে অভিনয়ে আত্মপ্রকাশ করেন নূপুর। কিন্তু তেমন সাফল্য পাননি তিনি। তবে নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘ফ্যাশন নব’-এর বদৌলতে নিজেকে পরিচিতি তৈরি করেছেন নূপুর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম