Logo
Logo
×

Advertisement

বিনোদন

এ সিনেমায় নতুন কিছু করার সুযোগ আছে: বুবলী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

এ সিনেমায় নতুন কিছু করার সুযোগ আছে: বুবলী

ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী এবার নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘প্রেশার কুকার’ অভিনয় করতে যাচ্ছেন। আর এ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বড় ধরনের চমক দিতে যাচ্ছেন তিনি। 

এর আগে নির্মাতা রায়হান রাফী ‘পরাণ’ বা ‘তুফান’ সিনেমা নির্মাণ করে সাফল্যে দেখিয়েছেন। এবার নতুন কোনো চমক দেখাচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। নতুন লুকে বুবলী ‘প্রেশার কুকার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নারীদের ঘিরে। এতে বুবলীকে ভিন্ন এক আবহে দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সম্প্রতি নতুন এই সিনেমার কাজ প্রসঙ্গে বুবলী বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টেরেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এ জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’ 

নারীকেন্দ্রিক সিনেমা হলেও রহস্যময় পুরুষ কেন্দ্রীয় চরিত্র পুরোদস্তুর। এতে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রের কথা শোনা গেছে। সিনেমাপাড়ায় জোর গুঞ্জন— সেই বিশেষ চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাকে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা কিংবা নির্মাতা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। সব কিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।

এর আগে ২০২২ সালে পরিচালক রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’-এ অভিনয় করেছিলেন শবনম বুবলী। দীর্ঘ বিরতির পর আবারও এ জুটি একসঙ্গে বড়পর্দার জন্য কাজ করছেন। তবে শুধু বুবলীই নন, এ সিনেমায় আরও থাকছেন এ প্রজন্মের দুই প্রিয় মুখ নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম