Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জেফারের সঙ্গে প্রেমের সম্পর্কেই কি ঘর ভেঙেছিল রাফসানের, ফের সেই গুঞ্জন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

জেফারের সঙ্গে প্রেমের সম্পর্কেই কি ঘর ভেঙেছিল রাফসানের, ফের সেই গুঞ্জন

রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালক রাফসান সাবাব এর সুখের সংসার হঠাৎ ভেঙে যায়। ২০২৩ সালের ৯ নভেম্বর তিনি নিজেই ফেসবুকে জানান, চিকিৎসক স্ত্রী সানিয়া এশার সঙ্গে তার ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন। তবে এশা তখন জানিয়েছিলেন, তিনি বিচ্ছেদ চাননি।

সেই সময় থেকেই গুঞ্জন ছড়ায় যে সংগীতশিল্পী জেফার রহমান এর সঙ্গে রাফসানের সম্পর্কই সংসার ভাঙার কারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে হইচই ও নানা বিশ্লেষণ হয়। রাফসান ও জেফার দুজনই তখন মুখে কুলুপ এঁটেছিলেন।

কিছুদিন পর দুজনকে একসঙ্গে দেখা যায় দেশে-বিদেশে। গত বছরের মাঝামাঝিতে তাদেরকে থাইল্যান্ডে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে পেরি পেরি ফুডশপে তাদের ছবি ভাইরাল হয়। 

এক সাক্ষাৎকারে জেফার বলেন, ‘আমাদের নিয়ে যে গুঞ্জন চলছে, তাতে আমি কিছু বলব না। মানুষ আমার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে যা ইচ্ছা ভাবুক।’
আরও পড়ুন
‘আমি একটু শান্তি চাই’

অবশেষে অনুরাগীদের রসিকতা ও প্রার্থনার মাঝে দীর্ঘ গুঞ্জন সত্যি হতে চলেছে। জেফারের সঙ্গে প্রেমের জন্যই রাফসানের সংসার ভেঙেছে সেই সত্যতা না মিললেও জেফার ও রাফসান যে প্রেমে মজেছিলেন তার প্রমাণ মিলল দুজনের বিয়ের সিদ্ধান্তে।

জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) রাফসান ও জেফার ঢাকার আমিনবাজারের একটি অবকাশযাপন কেন্দ্রে বিয়ে করছেন। দুপক্ষের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে সাবেক স্ত্রী সানিয়া এশা এখনও নতুন বিয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি। সোশ্যাল মিডিয়ায় পুরনো বিতর্ক আবারও উঠে এসেছে। অনেকেই জেফারের সঙ্গে সম্পর্ককেই রাফসানের সংসার ভাঙার কারণ হিসেবে দেখছেন। তবে সব বিতর্ক এড়িয়ে এবারও চুপ আছেন নতুন জীবন শুরু করতে যাওয়া রাফসান ও জেফার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম