Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রকাশিত হলো সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম

প্রকাশিত হলো সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’

সংগীতশিল্পী ড. আনিসুর রহমান রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’। ছবি: সংগৃহীত

Advertisement

সংগীতশিল্পী ড. আনিসুর রহমান রানা বর্তমান সময়ের নতুন আলোচিত এক নাম। গিটার আর গানে কানাডায় প্রবাসী এই শিল্পী মাতিয়ে চলেছেন কানাডার স্টেজগুলো। পাশাপাশি সোশ্যাল ও ভার্চুয়াল মিডিয়া ইউটিউব, স্পটিফাইতেও তার গান সমাদৃত হয়েছে। মূলত মৌলিক বাংলা গান নিয়েই তিনি বর্তমানে কাজ করছেন।  

সম্প্রতি প্রকাশ হয়েছে সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্ন’। এটি তার নবম মৌলিক গান। গানটি মিউজিক ভিডিও ইউটিউবে এবং অডিও ইউটিউব মিউজিক ও স্পটিফাইতে প্রকাশ হয়েছে।

গানটির কথা ও সুর তার নিজেরই। গানে গিটার, কি-বোর্ড এবং পারকাশন প্রোগ্রামিংও তার করা। গানের রেকডিং হয়েছে দ্য আর্টিকুলেটস ও স্টুডিও লেভনে। গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন এলআরবি’র গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ। ভিডিওগ্রাফি করেছেন এসএইচ পলাশ ও নাজার আয়ানুর রহমান।

আনিসুর রহমান রানা বলেন, গানটিতে জীবনের জয়গান গাওয়া হয়েছে। জীবনের নানা কষ্ট, হতাশা, বেদনা, ঘাত-প্রতিঘাতকে দূরে ঠেলে আবারও বাঁচতে শেখার আহ্বান জানানো হয়েছে। কানাডা প্রবাসী বাংলাদেশি হিসেবে আমি মৌলিক গান গেয়ে এখানে সে সাড়া পেয়েছি এবং পাচ্ছি তাতে আমি অভিভূত। 

তিনি আরও বলেন, গানটির মূল স্লোগান হচ্ছে, ‘আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক আমরা তা জয় করে সামনে নতুনভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে।’

রানা বলেন,  বিশ্বের নানা দেশের বাংলাদেশের কমিউনিটি থেকেও গানগুলোর জন্য প্রশংসা পাচ্ছি। বাংলাদেশের শ্রোতারাও গান শুনে তাদের ভালো লাগার কথা জানিয়ে নানা সময়ে ম্যাসেজ দেন, শুভেচ্ছা জানান। খুব ভলো লাগে। আশা করি প্রবাসের এক বাংলাদেশি শিল্পী হিসেবে গানগুলো আরও অনেক বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে ছড়িয়ে যাবে। আমি আশা রাখি আরও নতুন ও মানসম্পন্ন বাংলা গান সামনে নিয়ে আসব। আমি মূলত রক মিউজিক ঘরানার শিল্পী যা আমার গানের বৈচিত্র্য আনতে সাহায্য করছে।

ড. আনিসুর রহমান রানা পেশায় একজন চিকিৎসক ও ম্যাক মাস্টার ইউনিভার্সিটির ফ্যাক্টাল্টি। কিন্তু গান তার সত্তায় মিশে আছে। এজন্য তিনি সহধর্মিণী ও পরিবারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছেন সমস্ত সংগীতপ্রেমী মানুষদের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

পপিকে নিয়ে মিল্টন খন্দকারের স্মৃতিচারণ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম