Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সড়কে হেনস্তার শিকার অহনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

সড়কে হেনস্তার শিকার অহনা

ছোটপর্দার অভিনেত্রী অহনা দত্ত।

Advertisement

বিনোদন জগতের তারকাদের রাস্তা কিংবা পথঘাটে হেনস্তার শিকার হওয়ার ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। এ যেন নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বহুবার অভিনেতা-অভিনেত্রীর গাড়ি আটকে অপ্রীতিকর পরিস্থিতির খবর শিরোনাম হয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে কলকাতায়। এক মদ্যপচালকের হাতে মাঝ রাস্তায় ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী অহনা দত্ত ও তার স্বামী। 

কলকাতার নরেন্দ্রপুরসংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অহনা। গাড়িটি রাস্তার একপাশে দাঁড় করানো ছিল। সেই সময় সামনের একটি গাড়ি আচমকা সজোরে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। অহনার স্বামী বারবার হর্ন দিলেও চালক কোনো প্রতিক্রিয়া দেখাননি। অভিনেত্রী অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং দুর্ঘটনার পর দায় স্বীকারের বদলে উল্টো তর্কে জড়িয়ে পড়েন।     

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অহনা দত্তকে দেখা যাচ্ছে, মাত্র এক মাস আগে কেনা অভিনেত্রীর নতুন গাড়িটির সামনের অংশ ও দরজা প্রচণ্ড ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে। ক্ষতির এ চিত্র দেখে নিজের ক্ষোভ আর ধরে রাখতে পারেননি অহনা দত্ত।

অভিনেত্রীর অভিযোগ, বিপদের সময় তাকে বা তার স্বামীকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। বরং স্থানীয়দের অনেকেই ওই মদ্যপচালকের পক্ষ নিয়ে তাদের হেনস্তা করেন। তিনি বলেন, আমি সেখানে উপস্থিত না থাকলে আমার স্বামীর ওপর শারীরিক হামলার আশঙ্কাও ছিল। তবে এ ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি  হলেও অভিনেত্রী ও তার স্বামী শারীরিকভাবে সুস্থ আছেন। তবে ভারতের ব্যস্ত শহরগুলোতে তারকাদের নিরাপত্তা নিয়ে আবার বড় প্রশ্ন তুলে দিল এ ঘটনা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম